Agra: দলিত তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার পুলিশ কনস্টেবল
আগ্রায় ২৫ বছর বয়সী দলিত তরুণীকে এক পুলিশ কনস্টেবল ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ।
উত্তরপ্রদেশ: আগ্রায় ২৫ বছর বয়সী দলিত তরুণীকে (Dalit Woman) এক পুলিশ কনস্টেবল (Police Constable) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ। গত ২৯ ডিসেম্বর ২৭ বছর বয়সী কনস্টেবল রাঘবেন্দ্র সিং-এর ভাড়ার ঘরে মহিলার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: Metaverse: মেটাভার্স’-এ গণধর্ষণের অভিযোগ, তদন্তে যুক্তরাজ্য পুলিশ
মৃত মহিলার পরিবার সূত্রে খবর, তরুণী যখন ঝাঁসিতে নার্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন তখন থেকেই রাঘবেন্দ্র সিং ও তাঁর মধ্যে যোগাযোগ ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার একদিন আগে ওই মহিলা কনস্টেবলের ভাড়া করা ঘরে গিয়েছিলেন। কনস্টেবল রাঘবেন্দ্র সিং ঝাঁসির বাসিন্দা তিনি বেলাগঞ্জে ভাড়া বাড়িতে থাকতেন। দু'জনেরআগে থেকেই একে অপরের সঙ্গে পরিচয় ছিল। ঘটনার দিন সিং তাঁর অফিসে এসেছিলেন কিন্তু তাড়াতাড়ি চলে যান। পরে তিনি তাঁর সহকর্মীদের ঘটনাটি জানান বলে পুলিশ জানিয়েছে। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয় হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

