Kalipuja Timings: সোম না মঙ্গল কবে পড়েছে কালীপুজো? পঞ্জিকা মতে পুজোর শুভ সময় জানেন কি?
দুর্গাপুজোর পর এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকে বাঙালি।
হাতে আর কয়েকদিন মাত্র। তারপরই কালীপুজো। দুর্গাপুজোর পর এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকে বাঙালি। চলতি বছর কালিপুজো কবে এই নিয়ে অনেকের মধ্যেই সংশয় সৃষ্টি হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে পঞ্জিকা কী জানাচ্ছে।
মূলত নিশীথকালে বা মধ্য রাতে কালীপুজো হয়। আগামী ২০ অক্টোবর দিবাগত রাতে অমাবস্যা তিথি রয়েছে। তাই আগামী ২০ অক্টোবর পূজিত হবেন মা কালী। ২১ অক্টোবর শেষ হবে তিথি।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুজায়ীঃ
কখন অমাবস্যা তিথি শুরু ও কখন শেষ?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর সোমবার কালীপুজো। অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার, দুপুর ৩টে ৪৫ মিনিটে।
অমাবস্যা তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিটে।
পুজোর শুভক্ষণঃ ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে শুরু। আর শেষ রাত ১২টা ৩১ মিনিটে। পুজোর শুভ সময় রয়েছে ৫০ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ীঃ
পুজোর তারিখ ২০ অক্টোয়বর। অমাবস্যা তিথি শুরু হবে সোমবার, দুপুর ২টো ৫৭ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে মঙ্গলবার, বিকেল ৪টে ২৬ মিনিটে।
(The above story first appeared on LatestLY on Oct 15, 2025 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

