Bihar Robbery: চুরি করতে এসে ফাঁকা বাড়িতে পিকনিক, চোরের কীর্তিতে হতবাক পুলিশ
চুরি সেরে পালানোর আগে এক আদ্ভুত কাণ্ড ঘটাল চোরেরা। ফাঁকা বাড়িতে রান্না করে রাতে খাওয়া দাওয়া করেছে তাঁরা।
পাটনা, ২৭ জুনঃ চুরি করতে এসে আজব কাণ্ড ঘটাল চোরের দল। ফাঁকা বাড়িতে পিকনিক সারলেন তাঁরা সোমাবার রাতে বিহারের (Bihar Robbery) মুজফফরপুরের বাসন্তপুর পট্টি গ্রামের দুই বাড়িতে চুরি হয়। চুরির সময়ে দুটি বাড়িই ছিল ফাঁকা। আগে থেকে সমস্ত খোঁজ খবর নিয়ে আটঘাট বেঁধে চুরি করতে আসেন একদল চোর। দুই বাড়ি থেকে বিপুল অর্থ এবং গয়না খোয়া গিয়েছে। তবে চুরি সেরে পালানোর আগে এক আদ্ভুত কাণ্ড ঘটাল চোরেরা। দুটি বাড়ির মধ্যে একটি বাড়িতে রান্না করে রাতে খাওয়া দাওয়া করেছে তাঁরা।
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজতে লাগানো হল পুলিশের দফতরকে, ২৫ ঘন্টা পর মিলল পোষ্য
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, চুরির সময় দুটি বাড়িতেই কেউ ছিল না। বাড়ি ফাঁকা পেয়ে অর্থ এবং গয়না লুট করে চম্পট দিয়েছে চোরের দল। দুই বাড়ি মিলিয়ে গয়না সহ খোয়া গিয়েছে ১৫ লক্ষ টাকা। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে মাথায় হাত দুই পরিবারের। সর্বস্ব লুট হয়েছে তাঁদের। একটি পরিবার পুলিশের কাছে অভিযোগে জানায়, আগের দিন রাতে চোরেরা তাঁদের বাড়িতে রান্না করেছে। খাওয়া দাওয়া হয়েছে। খাবারের অবশিষ্টাংশ এঁটো বাসন পড়ে রয়েছে সেখানে।
চোরের দলের এমন কীর্তি শুনে তো অবাক পুলিশ কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। স্নিফার ডগ আনা হয়েছে ঘটনাস্থলে।
(The above story first appeared on LatestLY on Jun 27, 2023 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

