Bestiality Horror in Madhya Pradesh: গরুর সঙ্গে বিকৃত যৌনতার অভিযোগ, ভিডিয়ো ভাইরাল হতেই ব্যক্তির খোঁজে হন্যে পুলিশ
ভোপালের হনুমানগঞ্জ থানা এলাকায় এক ব্যক্তিকে গরুর সঙ্গে বিকৃত সঙ্গম করতে দেখা যায়। যা লুকিয়ে ক্যামেরাবন্দি করেন কয়েকজন স্থানীয়। সেই ভিডিয়ো নেটপাড়ায় ছেড়ে দেন তাঁরা।
ভোপাল, ৩০ জুনঃ গরুর সঙ্গে বিকৃত যৌনতার অভিযোগ (Unnatural Sex with Cow)। মধ্যপ্রদেশের ভোপালে গরুর সঙ্গে বিকৃত যৌনতার অভিযোগে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (Bestiality Horror in Madhya Pradesh)। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানান, গত মঙ্গলবার ভোপালের (Bhopal) হনুমানগঞ্জ থানা এলাকায় এক ব্যক্তিকে গরুর সঙ্গে বিকৃত সঙ্গম করতে দেখা যায়। যা লুকিয়ে ক্যামেরাবন্দি করেন কয়েকজন স্থানীয়। সেই ভিডিয়ো নেটপাড়ায় ছেড়ে দেন তাঁরা। মুহূর্তে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াজুড়ে।
আরও পড়ুনঃ অতি বৃষ্টির জেরে দুর্ভোগ, রাস্তার জলে ডুবেছে আস্ত গাড়ি, দেখুন ভিডিয়ো
মধ্যপ্রদেশের হিন্দুত্ববাদি সংগঠনের নজরে ওই ভিডিয়ো আসতেই সোশ্যাল মিডিয়াজুড়ে তোলপাড় শুরু হয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা। ভারতীয় দণ্ড বিধির অধীনে ৩৭৭ (বিকৃত যৌনতা) ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এমন ঘটনার চরম নিন্দা করেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, 'পৃথিবীকে যেমন আমরা মা মনে করি তেমনই গরুকেও আমরা মায়ের চোখে দেখি। এই কাজ চরম ঘৃণ্য'।
মন্ত্রী আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্তকে অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি। কিন্তু আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে ধরা পড়বেন ওই ব্যক্তি। এবং নিজের জঘন্য অপরাধের জন্যে যথাযথ শাস্তি পাবেন। যাতে ভবিষ্যতে কারুর মধ্যে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার প্রবৃত্তি না জন্মায়।
(The above story first appeared on LatestLY on Jun 30, 2023 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

