iPhone 16: আইফোন ১৬ কিনতে জনতার ভিড় দিল্লি, মুম্বইয়ের অ্যাপেল স্টোরে, দেখুন ভিডিয়ো
বহু প্রতিক্ষার পর অবশেষে শুক্রবার বাজারে আসছে আইফোন ১৬। আর এই ফোন কিনতে অ্যাপেল স্টোরের সামনে লেগে যাচ্ছে লম্বা লাইন।
বহু প্রতিক্ষার পর অবশেষে শুক্রবার বাজারে আসছে আইফোন ১৬ (iPhone 16)। আর এই ফোন কিনতে অ্যাপেল স্টোরের সামনে লেগে যাচ্ছে লম্বা লাইন। কার্যত এক একজন ক্রেতা ২১-২২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন স্টোর খোলার এমনই ছবি দেখা গেল মুম্বইয়ের বিকেসি মলে অ্যাপেল স্টোরে ও দিল্লির অ্যাপেল স্টোরে। জানা যাচ্ছে, মূলত আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রেতারা। অ্যাপেল ইন্ডিয়ার পক্ষ থেকে আন্দাজ করা হচ্ছে ভারতে যে হারে আইফোনের মার্কেট বেড়ে চলেছে, তাতে এইবছর আইফোন ১৫-এর থেকে বেশি সেল আইফোন ১৬ করবে বলে মনে করা হচ্ছে।
As Apple iPhone 16 Hits The Stores, Long Queues Seen In Delhi, Mumbai https://t.co/9AmnmpSpcu pic.twitter.com/AcAOisW507
— NDTV (@ndtv) September 20, 2024
(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 03:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

