Anushka On Virat: অবিস্মরণীয় জয়ের পর বিরাটের উদ্দেশে আবেগঘন পোস্ট অনুস্কার
অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলায় পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। এই ম্যাচে সবথেকে ভালো খেলে দলকে জয়ী করেছেন বিরাট কোহলি।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে (Melbourne Cricket Ground) অনুষ্ঠিত আইসিসি টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের (ICC T20 World Cup) প্রথম খেলায় পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। এই ম্যাচে সবথেকে ভালো খেলে দলকে জয়ী করেছেন বিরাট কোহলি (Virat Kohli) । আর এই জয়ের পরেই ইনস্টাগ্রামে (Instagram) বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma )। যে পোস্টের সঙ্গে তিনি ভারতীয় দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে বিরাট কোহলির জয়ের মুহূর্ত উদযাপনের ছবি পোস্ট করেছেন।
যে পোস্টে তিনি লিখেছেন, 'তুই সুন্দর। তুমি খুবই সুন্দর। তুমি আজকে সাধারণ মানুষের রাতকে আরও রঙিন করে তুলেছ। বিশেষ করে দেওয়ালি আগে এই উপহার সবাইকে আনন্দে মাতিয়ে রেখেছে। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, দৃঢ়তা, কঠোর পরিশ্রম ও বিশ্বাসের উপর ভিত্তি করে তুমি যে ম্যাচ খেলেছ তা আমার দেখা ম্যাচগুলির মধ্যে সর্বসেরা। ম্যাচ শেষের পর আমি যখন ঘরজুড়ে নাচছিলাম তখন আমাদের ছোট্ট মেয়ে অবাক হয়ে আমাকে দেখছিল। আসলে আমি কী কারণে আনন্দে নাচছি তা বোঝার বয়স এখনও ওর হয়নি। তবে একদিন যখন ও বড় হবে তখন বুঝতে পারবে ওর বাবা কত কঠিন সময় ও লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে তাঁর সবথেকে ভালো একটা ইনিংস খেলেছে।'
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Oct 23, 2022 08:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

