Tamil Nadu: ভয়াবহ, মেয়ের উত্যক্তকারীকে লোহার রড দিয়ে পিটিয়ে 'খুন' করলেন বাবা

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বছর বাইশের রাজেশ তাঁকে উত্যক্ত করছে। রাস্তায় যেখানে তাকে দেখছিল, সেখানেই ভালবাসার প্রস্তাব দিয়ে বসতে শুরু করে। বাবা দিল্লির কাছে এমনই অভিযোগ করেন ছেঙ্গালপেটের বছর ষোলোর কিশোরী।

Tamil Nadu: ভয়াবহ, মেয়ের উত্যক্তকারীকে লোহার রড দিয়ে পিটিয়ে 'খুন' করলেন বাবা
ফাইল ছবি

চেন্নাই, ১৬ জুন: মেয়েকে উত্যক্তকারীকে পিটিয়ে মেরে ফেললেন বাবা। প্রকাশ্যেই ইভটিজারকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেন এক ব্যক্তি। তামিলনাড়ুর (Tamil Nadu) ছেঙ্গালপেটের ওই ঘটনায় কার্যতচাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বছর বাইশের রাজেশ তাঁকে উত্যক্ত করছে। রাস্তায় যেখানে তাকে দেখছিল, সেখানেই ভালবাসার প্রস্তাব দিয়ে বসতে শুরু করে। বাবা (Father) দিল্লির কাছে এমনই অভিযোগ করেন ছেঙ্গালপেটের বছর ষোলোর কিশোরী। মেয়ের কাছে রাজেশের কথা শুনে বেশ কিছুদিন তক্কে তক্কে ছিলেন দিল্লি। ১৫ জুন পাড়ার মুদি দোকান থেকে ফেরার সময় ফের ওই কিশোরীর পথ আটকায় রাজেশ। তাকে ভালবাসার প্রস্তাব দিলে, ততক্ষণাৎ তা ফিরিয়ে দেয় কিশোরী। রাস্তার উপর মেয়ের সঙ্গে রাজেশের কথাকথান্তর দেখে ফেলেন দিল্লি।  এরপরই ক্ষেপে গিয়ে রাজেশের সঙ্গে বিবাদে জড়ান ওই ব্যক্তি।

আরও পড়ুন:  Aditya Narayan: কোভিড থেকে সেরে উঠে পালটে গেল আদিত্যর চেহারা, দেখলে অবাক হবেন

মেয়েকে (Daughter) কেন উত্যক্ত করছে, এই অভিযোগে প্রকাশ্যে লোহার রড দিয়ে রাজেশকে পেটাতে শুরু করেন দিল্লি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হয় রাজেশের। ঘটনার আকষ্মিকতায় স্থানীয়রা প্রথমে হতবাক হয়ে গেলেও, পরে তাঁরা দিল্লিকে থামানোর চেষ্টা করেন। তবে কোনওকিছুতেই কাজ হয়নি। প্রকাশ্যেই রাজেশকে পিটিয়ে শেষ  করে দেন দিল্লি। রাজেশকে খুনের পর দিল্লি সেখান থেকে পালানোর চেষ্টা করলে, দিল্লিকে হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। পরে ওই ব্যক্তিকে পুলিশের (Police) হাতে তুলে দেওয়া হয়।

(The above story first appeared on LatestLY on Jun 16, 2021 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).