Andhra Pradesh Road Accident: বিয়ের যাত্রী বোঝাই বাস উলটে পড়ল খালে, ভয়াবহ দুর্ঘটনার বলি ৭
ভোর রাতে বাস চালকের চোখ হালকা লেগে গিয়েছিল। আর তার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
অমরাবতী, ১১ জুলাইঃ সাংঘাতিক পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় (Andhra Pradesh Road Accident)। বিয়ের যাত্রী বোঝাই বাস উলটে পড়ল খালে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সাত জনের। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ১২ জন। মঙ্গলবার ভোর রাতে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে বাসে চেপে রওনা দিয়েছিল অতিথিরা। প্রকাশম জেলার কাকিনাড়া থেকে পডিলির দিকে যাওয়ার পথেই সাগর খালে আচমকাই উলটে পড়ে বিয়ের অতিথি বোঝাই বাস। দুর্ঘটনাগ্রস্থ বাসে অন্তত পক্ষ ৩৫ থেকে ৪০ জন যাত্রা করছিল বলে জানিয়েছেন পুলিশ।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্কুল বাসের সঙ্গে গাড়ির ধাক্কা, নিহত ৫
দেখুন দুর্ঘটনার ভয়াবহতা...
#WATCH | Andhra Pradesh: Seven dead, several injured after a bus plunged into Sagar canal in Prakasam district. Rescue operation underway. pic.twitter.com/64Ptd1aomc
— ANI (@ANI) July 11, 2023
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। উদ্ধারকারী টিম এসে খাল থেকে যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেন। জানা দিয়েছে ভোর রাতে বাস চালকের চোখ হালকা লেগে গিয়েছিল। আর তার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
মৃতদের ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে পুলিশ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল আজিজ (৬৫), আব্দুল হানি (৬০), শেখ রামিজ (৪৮), মোল্লা নুর হাসান (৫৮), মোল্লা জানি বেগম (৬৫), শেখ হাবানা (৩৫), শেখ হিনা (৬)।
(The above story first appeared on LatestLY on Jul 11, 2023 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

