Mumbai: ভোররাতে মুম্বই আহমেদাবাদ হাইওয়েতে গাড়ির সঙ্গে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, হত ৪
মুম্বই আহমেদাবাদ রোড ধরে গুজরাট যাচ্ছিলেন গাড়ির ওই চার যাত্রী। মঙ্গলবার ভোর ৩ টে ১০ নাগাত কাসা ব্রিজের কাছে যাত্রীবোঝাই বাসের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমন দুর্ঘটনা ঘটে।
মুম্বই, ৩১ জানুয়ারিঃ ভোর রাতে মুম্বই আহমেদাবাদ হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে যাত্রীবোঝাই বাসের। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৪ জনের। মঙ্গলবার ভোর রাতের দুর্ঘটনায় বাসের তিন যাত্রীও গুরুতর আহত হয়েছেন।
গাড়ির সঙ্গে ধাক্কা যাত্রীবোঝাই বাসেরঃ
Breaking: Four people died while three others got injured when the driver of a speeding high-end car smashed into a #road divider and collided head-on with a luxury bus near Kasa bridge during pre-dawn hours on Tuesday on Mumbai-Ahmedabad #Highway. https://t.co/BNhQi883dm pic.twitter.com/EiYWqLtLwR
— Diwakar Sharma (@DiwakarSharmaa) January 31, 2023
পুলিশ সূত্রে খবর, মুম্বই আহমেদাবাদ রোড ধরে গুজরাট যাচ্ছিলেন গাড়ির ওই চার যাত্রী। মঙ্গলবার ভোর ৩ টে ১০ নাগাত কাসা ব্রিজের কাছে যাত্রীবোঝাই বাসের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমন দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় একেবারে দুমরে মুচড়ে যায় গাড়িটি। প্রাণ হারিয়েছেন গাড়ির ৪ জন যাত্রীই।
গাড়ির সঙ্গে ধাক্কা যাত্রীবোঝাই বাসেরঃ
Maharashtra | Four people died on spot in a collision between a car and a bus on Mumbai-Ahmedabad highway in Dahanu area of Palghar district. The car was enroute Mumbai from Gujarat and rammed into the bus after the car driver lost control of the vehicle: Palghar Police pic.twitter.com/PMa8bXfrAa
— ANI (@ANI) January 31, 2023
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহত চার জনকে গাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। বাসের ৩ জন আহত ব্যক্তিকে কাসা হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার এফআইআর দায়ের করেছেন পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jan 31, 2023 10:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

