Delhi Murder Case: প্রেমিকার স্বামীর হাতে খুন হলেন ২২ বছর বয়সী যুবক
উত্তর প্রদেশের দাসনা থেকে শচীন কুমারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নয়াদিল্লি: প্রেমিকার স্বামীর হাতে খুন হলেন ২২ বছর বয়সী যুবক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর প্রদেশের দাসনা থেকে শচীন কুমারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি খাবারের দোকানে ওয়েটার হিসাবে কাজ করতেন। ঘটনায় শচীন কুমারে প্রাক্তন নিয়োগকর্তা হাসিব খান এবং তার স্ত্রী শামিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Bird Flu: করোনার থেকে ১০০ গুণ বেশী বিপজ্জনক বার্ড ফ্লু, মৃত্যুর হার ৫০ শতাংশ
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে টাকা পয়সা নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চছিল, এবং হাসিব খানের স্ত্রী শামিনা বেগমের সঙ্গে শচীনের অবৈধ সম্পর্ক ছিল। তদন্তে আরও জানা গিয়েছে, হাসিব খান তাঁর স্ত্রীকে বাধ্য করেন শচীনকে বাড়িতে ডাকতে তারপর তাঁকে ছুরি দয়ে আঘাত করে হত্যা করে।
(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

