NET Result 2020: প্রকাশিত হল NTA UGC NET June 2020 পরীক্ষার ফলাফল; কীভাবে দেখবেন? জানুন বিস্তারিত

প্রকাশিত হল ইউজিসি-নেট ২০২০-র ফল। প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী নেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার, ১ ডিসেম্বর ফল প্রকাশ করে। nta.ac.in-এই ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। জুন ২০২০-র ইউজিসি নেট পরীক্ষা ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হয়। ৮,৬০,৯৭৬ জন নথিভুক্ত করেন, যার মধ্যে ৫,২৬,৭০৭ জন পরীক্ষায় বসেন। ১২ দিন ধরে চলে ৮১ টি বিষয়ের পরীক্ষা। দিনে দু'টি করে পরীক্ষা নেওয়া হয়।

NET Result 2020: প্রকাশিত হল NTA UGC NET June 2020 পরীক্ষার ফলাফল; কীভাবে দেখবেন? জানুন বিস্তারিত
পরীক্ষা কেন্দ্রের প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ ডিসেম্বর: প্রকাশিত হল ইউজিসি-নেট ২০২০-র (NET Result 2020) ফল। প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী নেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার, ১ ডিসেম্বর ফল প্রকাশ করে। nta.ac.in-এই ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। জুন ২০২০-র ইউজিসি নেট পরীক্ষা ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হয়। ৮,৬০,৯৭৬ জন নথিভুক্ত করেন, যার মধ্যে ৫,২৬,৭০৭ জন পরীক্ষায় বসেন। ১২ দিন ধরে চলে ৮১ টি বিষয়ের পরীক্ষা। দিনে দু'টি করে পরীক্ষা নেওয়া হয়।

UGC-NET-র এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারেন। ৩০ নভেম্বর পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়। ইউজিসি নেট-র ফলাফল দেখতে নীচের পদ্ধতিগুলি অনুসরণ করুন-

১. UGC-NET-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে NTA UGC NET June 2020 - ugcnet.nta.nic.in-এ ক্লিক করুন।

২. হোমপেজে UGC-NET June 2020 NAT Score- এ ক্লিক করুন।

৩. এরপর সরাসরি লগ-ইন পেজে প্রবেশ করে যাবে।

৪. সেখানে পরীক্ষার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, সুরক্ষিত পিন নম্বরটি সাবমিট করতে হবে।

৫. UGC NET June 2020-র ফলাফল দেখা যাবে।

৬. এরপর তা ডাউনলোড করে, প্রিন্ট আউট করে নিন।

(The above story first appeared on LatestLY on Dec 01, 2020 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).