Jaipur Shocker: দিল্লির ছায়া! জয়পুরে পিসি-র দেহাংশ ১০ টুকরো করে জঙ্গলে ফেলল যুবক
নিজের পিসিকে হাতুড়ি দিয়ে খুন করে তাঁর শরীর ছুরি ও মার্বেল কাটার দিয়ে ১০ টুকরো করল ভাইপো। পরে তাঁর দেহাংশগুলো ফেলে দিল দিল্লির জঙ্গলে।
জয়পুর: এ যেন সেই দিল্লির খুনের ঘটনার (Delhi-Style Murder) পুনরাবৃত্তি! দিল্লিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে (Sharddha Walkar) খুনের পর ৩৫ টুকরো করেছিল আফতাব পুনাওয়ালা (Aaftab Poonawala)। তারপর শহরের বিভিন্ন জায়গায় পুঁতে দিয়েছিল শ্রদ্ধার দেহাংশগুলো। আর এবার নিজের পিসিকে (Aunty) হাতুড়ি (Hammer) দিয়ে খুন (murder) করে তাঁর শরীর (body) ছুরি (knife) ও মার্বেল কাটার (marble cutter) দিয়ে ১০ টুকরো করল ভাইপো। পরে তাঁর দেহাংশগুলো ফেলে দিল দিল্লির (Delhi) জঙ্গলে (jungle)। পাশবিক এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur)।
এপ্রসঙ্গে জয়পুরের সহকারি পুলিশ কমিশনার (DCP) প্যারিস দেশমুখ জানান, গত ১১ ডিসেম্বর জয়পুর থেকে অনুজ নামে এক যুবক ফোন করে জানায় তার পিসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু, তার কথায় প্রচুর অসংগতি (contradictions) ছিল। পরে এই ঘটনার তদন্ত করতে নেমে তাকে জেরা করে জানা যায়, নিজের পিসিকে হাতুড়ি দিয়ে খুন করেছে সে। পরে তার মৃতদেহটি ছুরি ও মার্বেল কাটার দিয়ে ১০ টুকরো করে দিল্লিতে অবস্থিত একটি জঙ্গলে ফেলে দিয়ে আসে। ওই যুবককে গ্রেফতার করে পরবর্তী তদন্ত করা হচ্ছে। আরও পড়ুন: Halla Bol March: শিবাজী সম্পর্কে মন্তব্যের প্রতিক্রিয়া ! ভিডিয়োতে দেখুন শিন্ডে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুম্বইয়ে
Rajasthan | On Dec 11, one Anuj from Jaipur reported that his aunt is missing, we found various contradictions in his statements. During probe, we found that he killed his aunt using a hammer & cut her body into pieces using a knife & marble cutter: Paris Deshmukh, DCP North pic.twitter.com/ytGtKhSbsf
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 17, 2022
(The above story first appeared on LatestLY on Dec 17, 2022 06:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

