Aryan Khan Drugs Case: মিথ্যে মামলায় মানুষকে ফাঁসানো হচ্ছে, সমীর ওয়াংখেড়েকে নিশানা নবাব মালিকের
মিথ্যে মামলায় জনগণকে ফাঁসানো হচ্ছে। আরিয়ান খান মাদক মামলায় এবার টুইটারে বোমা ফাটালেন জাতীয়তাবাদি কংগ্রেস পার্টির নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। নাম না করেই এদিন তিনি এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দাগেন।
- Read in
- বাংলা
মিথ্যে মামলায় জনগণকে ফাঁসানো হচ্ছে। আরিয়ান খান মাদক মামলায় এবার টুইটারে বোমা ফাটালেন জাতীয়তাবাদি কংগ্রেস পার্টির নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)। নাম না করেই এদিন তিনি এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)বিরুদ্ধে তোপ দাগেন। জানান, “ নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। আমাকে চিঠিতে জানিয়েছেন, মিথ্যে মামলায় মানুষকে ফাঁসানো হচ্ছে। বিষয়টিতে যথাযথ তদন্ত হোক, এনিয়ে এনসিবির দৃষ্টি আকর্ষণ করছি। নারকোটিকের ডিজিকে আমার আবেদন, দুর্নীতি পরায়ণ অফিসার সমীর ওযাংখেড়ের বিরুদ্ধে তদন্ত হোক।” টুইটের সঙ্গে চিঠিও শেয়ার করেছেন নবাব মালিক।
নবাব মালিকের টুইট
I have received a letter from an unnamed NCB official. I am sending this letter to DG Narcotics requesting him to include this letter in the investigation being conducted on NCB's Sameer Wankhede. We demand there should be a probe: Maharashtra Minister and NCP leader Nawab Malik pic.twitter.com/1IBzGhV2T1
— ANI (@ANI) October 26, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 26, 2021 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

