Narendra Modi: 'সংসদভবন দেশের, কোনও রাজনৈতিক দলের নয়', বাজেট অধিবেশনে বিরোধীদের আলোচনা চালানোর আবেদন প্রধানমন্ত্রীর

এই সংসদ ভবন দেশের জন্য, কোনও রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেন মোদী। সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে আলোচনা করে সাধারণ মানুষের জন্য সরকারকে কাজের সুযোগ দেন, সেই আবেদনও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi: 'সংসদভবন দেশের, কোনও রাজনৈতিক দলের নয়', বাজেট অধিবেশনে বিরোধীদের আলোচনা চালানোর আবেদন প্রধানমন্ত্রীর
Narendra Modi.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২২ জুলাই: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন। ১৪০ কোটি মানুষ  তাঁদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তাই সাধারণ মানুষের হয়ে কথা বলা, তাঁদের কাজ করা নৈতিক দায়িত্ব। বাজেট অধিবেশন শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মানুষ তাঁদের  নির্বাচিত করে সাংসদে পাঠিয়েছেন দেশের জন্য, দলের জন্য নয়। এই সংসদ ভবন দেশের জন্য, কোনও রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেন মোদী। সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে আলোচনা করে সাধারণ মানুষের জন্য সরকারকে কাজের সুযোগ দেন, সেই আবেদনও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুনুন কী বললেন মোদী...

 

এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ বর্তমানে সবেচেয়ে এগিয়ে চলা একটি দেশ। শুধু তাই নয়, বিশ্বের অর্থতম বড় অর্থনীতির সমাহারও এই ভারতবর্ষ। দেশের এই ক্রমবর্ধমান উন্নতি যাতে আরও সামনের দিকে তরান্বিত হয়, সেই চেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বস দেন প্রধানমন্ত্রী।

(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).