Man Vs Wild with PM Modi: ঘন জঙ্গলের মাঝে ডিসকভারির শো-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানুন কবে দেখা যাবে এই শো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-কে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। গোটা বিশ্বের ১৮০টি দেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অজানা এক দিক দেখবে। এমন কথাই জানাল ডিসকভারি চ্য়ানেল।

Man Vs Wild with PM Modi: ঘন জঙ্গলের মাঝে ডিসকভারির শো-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানুন কবে দেখা যাবে এই শো
ম্যান ভার্সেস ওয়াইল্ড শো-তে মোদি। (Photo Credits: Twitter, Bear Grylls)

নয়া দিল্লি, ২৯ জুলাই: Narendra Modi in Man vs Wild Episode With Bear Grylls on Discovery Channel।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-কে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। গোটা বিশ্বের ১৮০টি দেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অজানা এক দিক দেখবে। এমন কথাই জানাল ডিসকভারি চ্য়ানেল। উত্তরাখণ্ডে একটা গভীর জঙ্গলে হয়ে এই শোয়ের শ্যুটিং।

Man Vs Wild-নামের ডিসকভারির জনপ্রিয় শো-তে মোদিকে দেখা যাবে জনপ্রিয় অ্যাডভেঞ্চারপ্রেমী বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে ঘুরে । ১২ অগাস্ট, রাত ৯টা-য় ডিসকভারি চ্য়ানেলের শো-তে দেখা যাবে মোদিকে। আরও পড়ুন-ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মদ্যপ ব্যক্তি

রাজনীতিবিদ মোদি-কে এর আগে হাল্কা চালে বেশ কিছু ইন্টারভিউতে দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের মাঝেও অভিনেতা অক্ষয় কুমারকে এক সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছিল মোদিকে। দেশজুড়ে যোগ চর্চার প্রচারেও প্রধানমন্ত্রীকেও দেখা গিয়েছে। কিন্তু এবার একেবারে ঘন জঙ্গল, নদীর মাঝে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে বিয়ার গ্রিলসের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

টুইটারে ডিসকভারির এক টিজারে দেখা যাচ্ছে, ঘন জঙ্গলে সেই বিয়ার গ্রিলসের সঙ্গে মোদীকে দেখা যাচ্ছে। মোদীর হাতে তিনি তুলে দিচ্ছেন আত্মরক্ষার অস্ত্র। জঙ্গলের মাঝে জলাশয়ে নৌকাতেও উঠেছেন মোদি। সব মিলিয়ে গা ছমছমে ব্যাপার। 'ম্য়ান ভার্সেস ওয়াইল্ড শো' মানেই বেঁচে থাকার কঠিন লড়াই। যাতে সামিল হলেন মোদিও।

(The above story first appeared on LatestLY on Jul 29, 2019 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).