Narendra Modi-Amar Preet Singh: নৌসেনা প্রধানের পর রবিতে এয়ার চিফ মার্শাল অমর প্রীতের সঙ্গে জরুরি বৈঠকে মোদী, পাক প্রত্যাঘাতের পরিকল্পনায় শাণ

প্রধানমন্ত্রীর সরকারি আবাসন ৭, লোককল্যাণ মার্গে আসেন বায়ু সেনা প্রধান অর্থাৎ এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। প্রায় ৪০ মিনিট দুজনের মধ্যে আলোচনা চলেছে বলে জানা যাচ্ছে।

Narendra Modi-Amar Preet Singh: নৌসেনা প্রধানের পর রবিতে এয়ার চিফ মার্শাল অমর প্রীতের সঙ্গে জরুরি বৈঠকে মোদী, পাক প্রত্যাঘাতের পরিকল্পনায় শাণ
Narendra Modi, Air Force chief Air Chief Marshal A P Singh (Photo Credits: X)

নয়াদিল্লি, ৪ মেঃ জম্মু কাশ্মীরের পহেলগাম পাক জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack) এবং ২৬ জনের নির্মম হত্যাকাণ্ডের প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত (India)। সেনা প্রধানদের সঙ্গে দফায় দফায় চলছে উচ্চপর্যায়ের বৈঠক। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন বিমানবাহিনী প্রধান মার্শাল অমর প্রীত সিং (Amar Preet Singh)। প্রধানমন্ত্রীর সরকারি আবাসন ৭, লোককল্যাণ মার্গে আসেন বায়ু সেনা প্রধান অর্থাৎ এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। প্রায় ৪০ মিনিট দুজনের মধ্যে আলোচনা চলেছে বলে জানা যাচ্ছে।

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা অজিত দোভাল, সশস্ত্র বাহিনীর প্রধান অনিল চৌহান সহ সেনার উচ্চপদস্থ আধিকারিকেরা। আর সেই বৈঠকেই পাকিস্তানকে প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কখন, কোথায়, কীভাবে হামলা করা হবে তা ভারতীয় সেনাবাহিনী ঠিক করবেন। পহেলগামের যোগ্য প্রত্যাঘাতের অপেক্ষায় প্রহর গুণছে গোটা দেশ। এই আবহে আচমকা মোদীর সঙ্গে এয়ার চিফ মার্শালের জরুরি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বৈঠক সেরে প্রধানমন্ত্রী বাসভবন ছেড়ে বেরচ্ছেন এয়ার চিফ মার্শালঃ

গতকাল, শনিবার নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছিল সেই বৈঠকটিও। প্রায় ১ ঘণ্টা মোদী-ত্রিপাঠীর আলোচনা চলে। নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠকের ঠিক পরের দিনই বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন নমো।

(The above story first appeared on LatestLY on May 04, 2025 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).