Narayana Murthy With Akshata: বেঙ্গালুরুতে ব্রিটেনের ফার্স্ট লেডি অক্ষতা, আইসক্রিম হাতে নিয়ে গল্প বাবা নারায়ণ মূর্তির সঙ্গে

ঋষি সুনক যখন ব্রিটেনের দায়িত্ব সামলাতে ব্যস্ত, সেই সময় ইংলিশ প্রধানমন্ত্রীর স্ত্রী ভারতে হাজির হয়ে বাবার সঙ্গে সোজা আইসক্রিম পার্লারে চলে যান।

Narayana Murthy With Akshata: বেঙ্গালুরুতে ব্রিটেনের ফার্স্ট লেডি অক্ষতা, আইসক্রিম হাতে নিয়ে গল্প বাবা নারায়ণ মূর্তির সঙ্গে
Rishi Sunak, Narayan Murthy, Akshata Murthy (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি: তিনি ব্রিটেনের ফার্স্ট লেডি। ঋষি সুনকের (Rishi Sunak) স্ত্রী অক্ষতা মূর্তি এবার এসেছেন বেঙ্গালুরুতে (Bengaluru) নিজের বাড়িতে। বেঙ্গালুরুতে নিজের বাড়িতে হাডির হয়ে বাবা নারায়ণ মূর্তির সঙ্গে সোজা আইসক্রিম পার্লারে চলে যান অক্ষতা। ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির সঙ্গে আইসক্রিম পার্লারে গিয়ে, সেখানে বসে গল্প করতে দেখা যায় অক্ষতাকে। ঋষি সুনক যখন ব্রিটেনের দায়িত্ব সামলাতে ব্যস্ত, সেই সময় ইংলিশ প্রধানমন্ত্রীর স্ত্রী ভারতে হাজির হয়ে বাবার সঙ্গে সোজা আইসক্রিম পার্লারে চলে যান। এবার এমনই একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল সাইটে। নারায়ণ মূর্তির সঙ্গে অক্ষতা মূর্তির এই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Rishi Sunak In G20 Summit: 'আমি একজন গর্বিত হিন্দু', দিল্লিতে হাজির হয়ে বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক

দেখুন...

 

বেঙ্গালুরুর জয়ানগরের একটি আইসক্রিম পার্লারে নারায়ণ মূর্তি এবং অক্ষতা মূর্তিকে দেখা যায় আইসক্রিম খেতে।

(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 09:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).