Mumbai: মুম্বইয়ে করোনায় দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়াল, ২০ হাজার ছাড়ালে লকডাউন
মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৫ হাজার ১৬৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মায়ানগরীতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬১ হাজার ৯২৩ জন।
মুম্বই, ৫ জানুয়ারি: মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৫ হাজার ১৬৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মায়ানগরীতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬১ হাজার ৯২৩ জন। কোভিডের কারণে এখন গোটা মুম্বইয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ১০৪ জন। মুম্বইয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গিয়েছেন। এদিকে, মুম্বইয়ের মেয়র আগেই জানিয়েছিলেন, দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়ালেই শহরজুড়ে সম্পূর্ণ লকডাউন করা হবে। সেই লকডাউন সীমারেখার সংখ্যার একেবারে চৌকাঠে দাঁড়িয়ে মুম্বই।
দেখুন টুইট
Mumbai reports 15,166 fresh infections of COVID-19 & 3 deaths; Active cases 61,923 pic.twitter.com/slszTia5Jn
— ANI (@ANI) January 5, 2022
দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) পর ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ। ৪ জানুয়ারি পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে ২৫.২ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র (US), ব্রিটেন (UK), ফ্রান্স (France), ইতালি এবং স্পেন থেকে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খবর এই মুহূর্তে মিলছে। সেই সঙ্গে গোটা বিশ্ব জুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রাণ কেড়েছে ১০৮ জনের। এমনই জানানো হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। আরও পড়ুন: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা
পাশাপাশি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনকে (Omicron) ঠেকাতে জনবহুল জায়গা এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানানো হয় আইসিএমআরের তরফে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে জানানো হয়, গত ৮ দিন ধরে গোটা ভারত জুড়ে যেভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছে তা উদ্বেগের। মহারাষ্ট্র (Maharashtra), পশ্চিমবঙ্গ (West Bengal), দিল্লি (Dellhi), কেরল, তামিলনাড়ু (Tamil Nadu), কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাটে ক্রমাগত সংক্রমণ বাড়ছে। ফলে এই রাজ্যগুলি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই মুহূর্তে দেশের ২৮টি জেলার করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও জানানো হয় কেন্দ্রের তরফে।
(The above story first appeared on LatestLY on Jan 05, 2022 07:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

