Tahawwur Rana: এনআইএ-র প্রশ্নবাণে হাল খারাপ পাক জঙ্গির? পরিবারের সঙ্গে কথা বলতে চাইছে মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানা

এনআইএ-র পালটা দাবি, ভারতে আসার আগে ডেভিড কোলম্যান হেডলি তাকে সমস্ত তথ্য দিয়েছে। ভারতে হাজির হয়ে তাকে কী করতে হবে, সে বিষয়ে হেডলি তাকে সমস্ত পরামর্শ দিয়েছে বলে জানায় এনআইএ।

Tahawwur Rana: এনআইএ-র প্রশ্নবাণে হাল খারাপ পাক জঙ্গির? পরিবারের সঙ্গে কথা বলতে চাইছে মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানা
Tahawwur Rana (Photo Credit: ANI/X)

দিল্লি, ২২ এপ্রিল: এবার পরিবারের সঙ্গে কথা বলতে চাইল তাহাউর রানা (Tahawwur Rana)। মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে যাতে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়, সেই আবেদন করে আদালতের দ্বারস্থ হল এই পাকিস্তানি জঙ্গি। রিপোর্টে প্রকাশ, গত ১৯ এপ্রিল তাহাউর রানা আদালতের (Court) দ্বারস্থ হয়। পরিবারের সঙ্গে তাঁকে যাতে কথা বলতে দেওয়া হয়, সেই আবেদন করেই আদালতের দ্বারস্থ হয় রানা। যার প্রেক্ষিতে বিষয়টি এনআইএ-র (NIA) হাতে ছেড়ে দেয় আদালত। রানার আবেদনের ভিত্তিতে এনআইএ-র বক্তব্য কী, সে বিষয়ে জানতে চাওয়া হয় আদালতের তরফে।

আরও পড়ুন: Pakistani Terrorist Tahawwur Rana: এই সেই পাকিস্তানি জঙ্গি তাহাউর রানা, হেডলির সঙ্গে যার ষড়যন্ত্রে কেঁপে ওঠে গোটা মুম্বই, ছবি প্রকাশ এনআইএ-র

গত ১০ এপ্রিল আদালতে তোলা হলে পাকিস্তানি জঙ্গি তাহাউর রানাকে ১০ দিনের এনআইএ হেফাজত দেওয়া হয়। অর্থাৎ এই ১০ দিন রানা এনআইএ হেফাজতে থাকবে এবং তাদের প্রশ্নের উত্তর দেবে বলে জানানো হয়।

এদিকে এনআইএ-র পালটা দাবি, ভারতে আসার আগে ডেভিড কোলম্যান হেডলি তাকে  সমস্ত তথ্য দিয়েছে। ভারতে হাজির হয়ে তাকে কী করতে হবে, সে বিষয়ে হেডলি তাকে সমস্ত পরামর্শ দিয়েছে বলে জানায় এনআইএ। এসবের পাশাপাশি পাকিস্তানি-কানাডিয়ান বংশোদ্ভুদ তাহাউর রানার কত সম্পত্তি রয়েছে, সে বিষয়েও হেডলি তাকে ইমেল মারফৎ সমস্ত তথ্য দিয়েছে বলে আদালতে জানায় এনআইএ।

সম্প্রতি তাহাউর রানাকে নিয়ে ভারতে আসে এনআইএ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেয় ডোনাল্ড ট্রাম্প সরকার। যদিও রানা ভারতে আসতে চায় না বলে মার্কিন আদালতের দ্বারস্থ হয়। তবে আমেরিকার সুপ্রিম কোর্টের তরফে পাকিস্তানি বংশোদ্ভুদ জঙ্গির সেই আবেদন পুরোপুরি খারিজ হয়ে যায়।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).