Mukhtar Ansari's Death: আদালতে যাবেন 'সুবিচার' পেতে, বললেন মুখতার আনসারির ছেলে

Mukhtar Ansari's Death: আদালতে যাবেন 'সুবিচার' পেতে, বললেন মুখতার আনসারির ছেলে
Mukhtar Ansari and his son (Photo Credit: ANI/Twitter)

মুখতার আনসারির (Mukhtar Ansari) মৃত্যুর পর তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে উত্তরপ্রদেশ জুড়ে। মুখতার আনসারির মৃত্যু কীভাবে হল, তা নিয়ে তদন্তের দাবি করেন মৃত গ্যাংস্টার-রাজনীতিবিদের ছেলে উমর আনসারি। উত্তরপ্রদেশ সরকার যা করছে, সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু তাঁরা দিল্লির এআইএমসে মুখতার আনসারির মৃতদেহের ময়নাতদন্ত চান বলে দাবি করেন উমর আনসারি। দেখা যাক, জেলাশসক কী বলেন বলে মন্তব্য করেন উমর আনসারি। আদালতে যাবেন তাঁরা। আদালতে গেলে সুবিচার পাবেন বলে আশা প্রকাশ করেন উমর। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। এই মৃত্য়ু স্বাভাবিক নয় বলে দাবি করেন মুখতার আনসারির পুত্র।

আরও পড়ুন: Mukhtar Ansari's Death: বিষ প্রয়োগের অভিযোগ, গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির মৃত্যুতে তদন্তের নির্দেশ

দেখুন কী বললেন উমর আনসারি...

(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).