প্রকাশ্য দিবালোকে বাড়ির গেট থেকে বন্দুক দেখিয়ে মহিলার সোনার চেন ছিনতাই দুষ্কৃতীদের, ভিডিয়ো শেয়ার করে যোগী সরকারকে তোপ সমাজবাদী পার্টির

বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিয়ো শেয়ার করে যোগী সরকারের আমলে জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করল সমাজবাদী পার্টি।

প্রকাশ্য দিবালোকে বাড়ির গেট থেকে বন্দুক দেখিয়ে মহিলার সোনার চেন ছিনতাই দুষ্কৃতীদের, ভিডিয়ো শেয়ার করে যোগী সরকারকে তোপ সমাজবাদী পার্টির
Photo Credits: Twitter@samajwadiparty

লখনউ: বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিয়ো শেয়ার করে যোগী সরকারের (Yogi Government) আমলে জঙ্গল রাজ (Jungle Raj) চলছে বলে অভিযোগ করল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন মহিলা স্কুটি নিয়ে বাড়িতে ঢোকার সময় আচমকা দুই দুষ্কৃতী একটি বাইকে করে এসে সেখানে দাঁড়ায়। তারপর একজন গিয়ে ওই মহিলাকে বন্দুক (gunpoint) দেখিয়ে তাঁর গলায় থাকা সোনার চেন (Gold chain) ছিনতাই করে নিয়ে পালায়।

ভিডিয়োটি শেয়ার করে সমাজবাদী পার্টির তরফ থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথের সরকারের তুমুল সমালোচনা করা হয়েছে। টুইট করে তারা লিখেছে, যোগী সরকারের আমলে অপরাধীদের থেকে রাজ্যকে মুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু, আসলে এখানে জঙ্গল রাজ চলছে। তারই প্রমাণ পাওয়া গেছে খোদ রাজ্য়ের রাজধানী লখনউতেই (Lucknow)। সেখানকার কৃষ্ণনগর (Krishnanagar) এলাকায় এক মহিলার গলায় থাকা সোনার চেন তাঁর বাড়ির গেট থেকেই বন্দুক দেখিয়ে ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এটা খুবই লজ্জাজনক।  আসলে এই রাজ্যে আইনের শাসন যেমন ভেঙে পড়েছে তেমনি মহিলারাও নিরাপদ নয়। আর কোনও ভয় ছাড়াই দিনেদুপুরে অপরাধ করছে দুষ্কৃতীরা। আরও পড়ুন: SCO Meeting: সাংহাই কর্পোরেশনের মিটিংয়ে যোগ দিতে ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি

(The above story first appeared on LatestLY on Apr 20, 2023 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).