SCO Meeting: সাংহাই কর্পোরেশনের মিটিংয়ে যোগ দিতে ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি
১২ বছর পরে এই প্রথম কোন বিদেশমন্ত্রী ভারতে আসছেন
পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো মে মাসে ভারতে আসছেন। গোয়াতে সাংহাই কর্পোরেশন সামিটে যোগদান করবেন তিনি। মন্ত্রক সূত্র জানা গেছে এমন খবর। ৪ এবং ৫ মে গোয়াতে হওয়া এই অনুষ্ঠানে পাকিস্তানি ডেলিগেশনকে নেতৃত্ব দেবেনবলে জানা গেছে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে।
পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপত্র মুমতাজ জাহরা বালোচ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই খবর জানিয়েছেন। ১২ বছর পরে এই প্রথম কোন বিদেশমন্ত্রী ভারতে আসছেন। এর আগে ২০১১ সালে ভারতে এসেছিলেন পাকিস্তানে তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খার।
২০ বছর বয়সী এই সাংহাই কর্পোরেশন সামিটের মধ্যে যে দেশ গুলি রয়েছে তারা হল , রাশিয়া, ভারত, চীন , পাকিস্তান, কাজাকাস্তান,কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। সাংহাই কর্পোরেশনের শেষ মিটিং হয়েছিল উজবেকিস্তানের সামরখন্দে।
Pakistan foreign minister Bilawal Bhutto to attend SCO meeting in Goa
Read @ANI Story | https://t.co/DZpKrK7ROr#BilawalBhuttoZardari #SCO #Goa #ForeignMinistersMeeting pic.twitter.com/GGLTPJfoOC
— ANI Digital (@ani_digital) April 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2023 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

