Gang Rape In Odisha:বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা
পাশাপাশি দোষীদের দ্রুত গেফতারির আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নয়াদিল্লিঃ এ বার বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয়(Restaurant) খেতে গিয়ে গণধর্ষণের শিকার হতে হল নাবালিকাকে(Minor Girl)। ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) রাউরকেল্লার(Rourkela ) রঘুনাথপল্লীতে। জানা গিয়েছে, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিল নির্যাতিতা। সেখান থেকে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বন্ধুরা। শুধু বন্ধুরাই নয়, আরও তিন ব্যাক্তির দ্বারা ধর্ষিতা হয় ওই নাবালিকা। ইতিমধ্যেই পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। রাউরকেল্লার এসপি ব্রীজেশ কুমার রাই জানিয়েছে, সহকারী এসপির নেতৃত্বাধীন একটি বিশেষ দল গোটা বিষয়টর তদন্ত করছে। পাশাপাশি দোষীদের দ্রুত গেফতারির আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা
Minor Girl Goes To Restaurant With Friends, Gang-raped In Odisha: Cops https://t.co/cnq4y20GGZ pic.twitter.com/8ZchoElmBT
— NDTV (@ndtv) September 25, 2024
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

