Moradabad Gangrape Case: রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ধর্ষিতা, সাহায্য করার বদলে ভিডিও ভাইরাল করল পথচারীরার!
রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ধর্ষিতা (Gang-Rape Victim), সাহায্য করার বদলে ভিডিও (Video) করল পথচারীরার। আবার সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ারও করা হল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে (Moradabad)। সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া ওই ভিডিওতে ১৫ বছর বয়সি মেয়েটিকে মোরাদাবাদ-ঠাকুরদরা (Moradabad-Thakurdwara) রোডে প্রায় ২ কিলোমিটার নগ্ন অবস্থায় হাঁটতে দেখা গিয়েছে। খানিক আগেই তাঁকে গণধর্ষণ করে ৫ যুবক। মেয়েটিকে সাহায্য করার পরিবর্তে কিছু পথচারীকে নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
মোরাদাবাদ, ২২ সেপ্টেম্বর: রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ধর্ষিতা (Gang-Rape Victim), সাহায্য করার বদলে ভিডিও (Video) করল পথচারীরার। আবার সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ারও করা হল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে (Moradabad)। সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া ওই ভিডিওতে ১৫ বছর বয়সি মেয়েটিকে মোরাদাবাদ-ঠাকুরদরা (Moradabad-Thakurdwara) রোডে প্রায় ২ কিলোমিটার নগ্ন অবস্থায় হাঁটতে দেখা গিয়েছে। খানিক আগেই তাঁকে গণধর্ষণ করে ৫ যুবক। মেয়েটিকে সাহায্য করার পরিবর্তে কিছু পথচারীকে নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
জানা গিয়েছে, ধর্ষণের ঘটনাটি ১৫ দিন আগে ঘটেছিল। কিন্তু ভিডিওটি এখন ভাইরাল হয়েছে। মেয়েটির কাকা বলেন, "সে যখন বাড়ি ফিরে আমাদের কাছে সব কথা জানায়, তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।" মেয়েটির পরিবারের অভিযোগ, ধর্ষণের অভিযোগ নিয়ে স্থানীয় থানায় গেলেও পুলিশ প্রথমে কোনও পদক্ষেপ নেয়নি। পরে জেলা পুলিশ সুপার প্রধান হেমন্তের হস্তক্ষেপে পুলিশ অভিযোগ নেয়। ৭ সেপ্টেম্বর এফআইআর দায়ের করার পরে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযোগকারী মেয়েটি তাঁর অভিযোগে আরও বলেছেন যে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাঁকে হত্যার হুমকি দিয়েছে। আরও পড়ুন: PFI Offices Raided: দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র অফিসে তল্লাশি, ১০০ জনের বেশি গ্রেফতার
यूपी मुरादाबाद में एक नाबालिग के साथ 5 युवकों ने गैंगरेप किया,अपराधियों के हौसले इतने बुलंद हैं कि मुरादाबाद में हैवानों ने रेप कर युवती को सड़क पर निर्वस्त्र दौड़ाया !! pic.twitter.com/B1gndx6Gs3
— Yogita Bhayana योगिता भयाना (@yogitabhayana) September 21, 2022
মোরাদাবাদ পুলিশ জানিয়েছে, মেয়েটি পাশের গ্রামে মেলা দেখতে গিয়েছিলেন। ওখান থেকেই তাঁকে পাঁচজন লোক অপহরণ করে নিয়ে যায় ও পালাক্রমে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে একজন গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় মেয়েটির জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সন্দীপ কুমার মীনা বলেছেন, "গণধর্ষণ এবং পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে। আমরা ১৫ সেপ্টেম্বর একজন অভিযুক্তকে গ্রেফতার। আরও তদন্ত চলছে।"
(The above story first appeared on LatestLY on Sep 22, 2022 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

