Omicron: দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন, করোনার নয়া প্রজাতি রুখতে প্রত্যেক রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

জানুয়ারির প্রথম দিন থেকেই টিকাকরণের জন্য কোউইনে আবেদন করতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা। ১৫ থেকে ১৮ বছর বয়সীরা কোউইনে আবেদন করতে স্টুডেন্ট আইডি কার্ড ব্য়বহার করতে পারবে।

Omicron: দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন, করোনার নয়া প্রজাতি রুখতে প্রত্যেক রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
Omicron (Photo Credit: IANS)

দিল্লি, ২৭ ডিসেম্বর: দেশ জুড়ে হু হু করে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। করোনার এই নয়া প্রজাতির সংক্রমণ রুখতে ফের নতুন করে নির্দেশিকা চালু করল কেন্দ্রীয় সরকার। প্রত্যেকটি রাজ্য (State) এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে নিজেদের সুবিধামতো লকডাউন (Lockdown) এবং রাত্রিকালীন কারফিউ জারি করে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড সংক্রমণের গ্রাফ দেখে, সেখােন প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লার তরফে।

এদিকে জানুয়ারির প্রথম দিন থেকেই টিকাকরণের (Corona Vaccination) জন্য কোউইনে আবেদন করতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা। ১৫ থেকে ১৮ বছর বয়সীরা কোউইনে আবেদন করতে স্টুডেন্ট আইডি কার্ড ব্য়বহার করতে পারবে। ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত যাঁদের বয়স, তাদের অনেকের আধার কার্ড নেই, ভোটার আই কার্ডও নেই, সেই কারণে তাঁদের জন্য স্টুডেন্ট কার্ডের মাধ্যমে ব্যবস্থা করা হবে বলে জানান কোউইন পোর্টালের প্রধান ডক্টর আর এস শর্মা।

আরও পড়ুন: COVID 19 Vaccine: ১৫ থেকে ১৮-র করোনা টিকাকরণ, ১ জানুয়ারি থেকে কোউইনে আবেদন, জানাল কেন্দ্র

২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বড় ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান,  আগামী বছরের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা (Vaccine) দেওয়া শুরু হবে। তিনি আরও জানান, স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের জন্য টিকার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হবে ১০ জানুয়ারি থেকে। যাঁদের কোমর্বিডিটি আছে এবং যাঁদের বয়স ৬০ বছরের বেশি, চিকিৎসকের পরামর্শে তাঁরাও ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।

 

(The above story first appeared on LatestLY on Dec 27, 2021 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).