Delhi: দিল্লিতে ঝড়বৃষ্টির মাঝে গাছ উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা, শূন্যে ঝুলছে গাড়ি, ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি, দেখুন ভিডিয়ো
গত বৃহস্পতিবার রাত থেকেই বদলেছে দিল্লির আবহাওয়া। বিভিন্ন জেলায় হয়েছে ঝড়বৃষ্টি। এখনও লাজপত নগর, সুলতানপুরী সহ একাধিক রাস্তা জলমগ্ন।
গত বৃহস্পতিবার রাত থেকেই বদলেছে দিল্লির আবহাওয়া। বিভিন্ন জেলায় হয়েছে ঝড়বৃষ্টি। এখনও লাজপত নগর, সুলতানপুরী সহ একাধিক রাস্তা জলমগ্ন। এরমধ্যেই দক্ষিণ দিল্লিতে (South Delhi) বড় একটি গাছ উপড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। গাড়ির তলায় চাপা পড়েছে অসংখ্য গাড়ি। এমনকী গাছ লাগোয়া একটি বাড়ির কিছুটা অংশ ভেঙেও পড়েছে এই দুর্ঘটনায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ইতিমধ্যেই পুরকর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে।
গাছ উপড়ে পড়ল একাধিক গাড়ির ওপর
জানা যাচ্ছে, দক্ষিণ দিল্লির শেখ সরণীতে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে ভোর ৫টা ১৫ নাগাদ ঝড়ের কারণে উপড়ে যায় গাছটি। যার ফলে ক্ষতিগ্রস্থ হয় ৬ থেকে ৭টি গাড়ি। এছাড়া একটি বাড়ির বারান্দা সহ বেশকিছুটা অংশ ভেঙে পড়ে। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা অবশ্য স্থানীয় পুরসভাকেই দায়ী করেছেন।
দেখুন ভিডিয়ো
Sheikh Sarai, New Delhi: A local says, "This incident occurred around 5 to 5:15 AM when a storm and gusty winds hit. At least 6-7 vehicles were damaged, some trapped under fallen trees. Several houses also sustained damage, including broken balconies and roofs..." https://t.co/GLEoTnusxd pic.twitter.com/fBAXWubsjl
— IANS (@ians_india) May 2, 2025
গাছ পড়ে ক্ষতিগ্রস্থ বাড়ি
ক্ষতিগ্রস্থদের মধ্যে একজনের অভিযোগ, “আমরা আগেই পুরসভার আধিকারিকদের এই গাছটি কেটে ফেলার আবেদন জানিয়েছিলাম। আমরা কেউই পরিবেশ বিরোধী নই। কিন্তু এই গাছের পাশেই বাড়ি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এই দুর্ঘটনায় আমাদের ক্ষতি হয়েছে। এখনও অসংখ্য গাড়ি গাছের তলায় চাপা পড়ে রয়েছে”।
(The above story first appeared on LatestLY on May 02, 2025 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

