Fire At Mumbai ED Office: গভীর রাতে ইডি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা
শনিবার রাত ৩ টে নাগাদ আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নয়াদিল্লিঃ মুম্বইয়ের ইডি দফতরে (Enforcement Directorate Office Building)ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। শনিবার রাত ৩ টে নাগাদ আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন। রাত পেরিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি তবে একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা।
মুম্বইয়ের ইডি দফতরে আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন
দক্ষিণ মুম্বইয়ের গ্র্যান্ড হোটেল সংলগ্ন বালার্ড এস্টেট এলাকায় অবস্থিত ওই ইডি দফতর। রাতে স্বাভাবিকভাবেই বন্ধ ছিল অফিস। আচমকাই ধোঁয়ার গন্ধে ঘুম ভাঙে স্থানীয়দের। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২ টি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ছ’টি বড় ট্যাঙ্কার, একটি এরিয়াল ওয়াটার টাওয়ার টেন্ডার,একটি অ্যাম্বুল্যান্স, একটি উদ্ধারকারী গাড়ি। এরপর দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাতে ভিতরে কোনও কর্মীরা না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে ইডি দফতরের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
গভীর রাতে ইডি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড
Mumbai: Fire breaks out at ED Office in Ballard Pier; firefighting operations underway
Read @ANI Story https://t.co/fgLFGa9KKh#Fire #EDoffice #Mumbai pic.twitter.com/s9xNocGIuQ
— ANI Digital (@ani_digital) April 27, 2025
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

