Manish Sisodia: 'আমি আর আমার ঈশ্বর জানেন, দুর্নীতির সঙ্গে যুক্ত নই', বললেন মণীশ সিসোদিয়া
সিসোদিয়া বলেন, তিনি এবং তাঁর ঈশ্বর জানেন, যে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তা সব মিথ্যে। যাঁরা অরবিন্দ কেজরিওয়াল সরকারের ভাল কাজকে গ্রহণ করতে পারছেন না, সেই সমস্ত দুর্বল চিত্তের মানুষই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন বলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিসোদিয়া।
দিল্লি, ১ মার্চ: দিল্লির (Delhi) মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। মঙ্গল মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের ইস্তফা পত্র গ্রহণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর এবার মুখ খুললেন মণীশ সিসোদিয়া। সিসোদিয়া বলেন, ৮ বছর ধরে সৎভাবে কাজের পর এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হল। এটা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন সিসোদিয়া। তিনি আরও বলেন, তিনি এবং তাঁর ঈশ্বর জানেন, যে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তা সব মিথ্যে। যাঁরা অরবিন্দ কেজরিওয়াল সরকারের ভাল কাজকে গ্রহণ করতে পারছেন না, সেই সমস্ত দুর্বল চিত্তের মানুষই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন বলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিসোদিয়া।
আরও পড়ুন: Manish Sisodia - Satyendar Jain Resign: ইস্তফা দিলেন দিল্লির ২ মন্ত্রী মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন
এসবের পাশাপাশি সিসোদিয়া আরও বলেন, যাঁরা তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন, তাঁদের নিশানা তিনি নন। তাঁরা অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে এগোচ্ছেন। বর্তমানে শুধু দিল্লি নয়, গোটা দেশের মানুষ প্রত্যক্ষ করেছেন, কীভাবে রাজনীতির মাধ্যমে জনসাধারণের জন্য কাজ করতে হয়। কীভাবে মানুষের জীবন পালটে দিতে হয়, তা দিল্লি দেখিয়েছে বলেও মন্তব্য করেন মণীশ সিসোদিয়া।
(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

