Karnataka: হৃদরোগে ছেলের মৃত্যু, বউমা ও ২০ দিনের সন্তানের দায়িত্ব নিতে নারাজ পরিবার
কর্ণাটকের (Karnataka) উদুপিতে ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। যুবকের অকাল মৃত্যুতে তাঁর সদ্য বিধবা স্ত্রী ও ২০ দিনের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করলেন তাঁর পরিবারের লোকজন।
উদুপি, ২৬ অগাস্ট: কর্ণাটকের (Karnataka) উদুপিতে ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। যুবকের অকাল মৃত্যুতে তাঁর সদ্য বিধবা স্ত্রী ও ২০ দিনের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করলেন তাঁর পরিবারের লোকজন। জানা যাচ্ছে, ছেলের প্রেমের বিয়ে হওয়ার কারণেই এমন করেছেন তাঁর পরিবারের লোক।ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উদুপিতে। আরও পড়ুন-Anupam Kher Wishes Kirron Kher 37th Marriage Anniversary: ৩৭-তম বিবাহ বার্ষিকী, আনকোরা ছবি শেয়ার করে
পুলিশ সূত্রে খবর, বাগলকোট জেলার বাদামি শহরে বসবাসকারী আয়াপ্পা নামের ওই ব্যক্তি গঙ্গাবতী শহরের এক মহিলার সঙ্গে প্রনয়ে জড়িয়ে পড়েন এবং বিয়ে করেন।এই বিয়েতে রাজি ছিলেন না আয়াপ্পার বাড়ির লোক। তাঁদের অমতেই দু’বছর আগে বিয়ে করেন তাঁরা।
বিয়ের পরে তাঁরা উদুপিতে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। বৃহস্পতিবার বুকের ব্যাথায় হাসপাতালে ভর্তি হন আয়াপ্পা এবং হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।
যখন আয়াপ্পার মৃত্যুর খবর তাঁর বাড়িতে জানানো হয়, তাঁর বাড়ির লোকজন তাঁর দেহটি নিতে রাজি হলেও তাঁর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন। মেয়েটির বাবা মাও প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে তাঁরাও মেয়েটিকে সাহায্য করতে পারবে না। মেয়েটিকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে পুলিশ, তারা চেষ্টা করছে যেকোনো ভাবে তাকে সাহায্য করতে।
(The above story first appeared on LatestLY on Aug 26, 2022 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

