Assam Horror: স্ত্রীকে খুন, কাটা মুণ্ড নিয়ে সাইকেল চালিয়ে থানায় গেল স্বামী

শনিবার রাতে কাজ থেকে ফিরে স্ত্রী বজন্তীকে খুন করে সে।

Assam Horror: স্ত্রীকে খুন, কাটা মুণ্ড নিয়ে সাইকেল চালিয়ে থানায় গেল স্বামী
প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ বচসার জেরে স্ত্রীর (Wife) মুণ্ডকেটে তা নিয়ে সাইকেল (Cycle) চালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর (Husband)। গ্রেফতার অভিযুক্ত। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে অসমের (Assam) চিরাং জেলায়। ধৃতের নাম বিতিস হাজোং। বয়স ৬০-এর ঘরে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কাজ থেকে ফিরে স্ত্রী বজন্তীকে খুন করে সে। এরপর সেই কাটা মুণ্ডনিয়ে কয়েক কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে সোজা থানায় যায় সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরেই এই খুন। ইতিমধ্যেই বিতিসকে গ্রেফতার করেছে পুলিশ।

স্ত্রীকে খুন, কাটা মুণ্ড নিয়ে সাইকেল চালিয়ে থানায় গেল স্বামী

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).