হলুদ গোলাপে বন্ধুত্বের বার্তার পর অমিত শাহকে NRC নিয়ে অভিযোগ মমতা ব্যানার্জি-র, রাজীব কুমারকে নিয়ে আলোচনা হয়নি বলে জানালেন দিদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র মত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও হলুদ গোলাপ দিয়ে শুভেচ্ছা, বন্ধুত্বের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলে তিনি সাক্ষাৎ করতে চান বলে মমতা জানিয়েছিলেন।

হলুদ গোলাপে বন্ধুত্বের বার্তার পর অমিত শাহকে NRC নিয়ে অভিযোগ মমতা ব্যানার্জি-র, রাজীব কুমারকে নিয়ে আলোচনা হয়নি বলে জানালেন দিদি
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী অমিত শাহ-র। (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) -র মত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ও হলুদ গোলাপ দিয়ে শুভেচ্ছা, বন্ধুত্বের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে প্রধানমন্ত্রী মোদির থেকে অমিত শাহ-র সঙ্গে বৈঠকের পর মমতার বক্তব্য কিছুটা হলেও আক্রমণত্মক শোনাল। মোদির সঙ্গে বৈঠকের পর যেভাবে সাংবাদিকদের সামনে মুখ খুলেছিলেন মমতা, সেইভাবেই অমিত শাহ-র সঙ্গে সাক্ষাতের পরেও  কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠকে অসমে NRC-র প্রসঙ্গ উঠলেও সিবিআইয়ের রেডারে থাকা রাজীব কুমারকে নিয়ে কথা হয়নি বলে জানান মমতা ব্যানার্জি।

মমতা বললেন, '' স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি হাতে তুলে দিয়েছি। যে চিঠিতে বলা আছে অসমে NRC-তে যে  ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তাদের মধ্যে অনেকেই হিন্দি-বাঙালী ও স্থানীয় অসমিয়াভাষী মানুষ। এদের মধ্যে অনেকে দেশের প্রকৃত ভোটার। এই ব্যাপারটা দেখা উচিত। আমি অফিসিয়াল চিঠি লিখেছি।''

অমিত শাহ-মমতার বৈঠকের আবহ জমে উঠেছিল NRC নিয়ে। কারণ মুখ্যমন্ত্রী দাবি করেছেন পশ্চিমবঙ্গে NRC-র সম্ভাবনা নেই। সেখানে অমিত শাহ বাংলায় এনআরসি-র কথা উড়িয়ে দেননি। তবে বাংলা নয়, অমিত শাহ-কে নিয়ে অসমের NRC-তে অসুবিধার কথা বললেন মমতা। আরও পড়ুন-প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যুদ্ধ বিমান তেজসে উড়লেন রাজনাথ সিং (দেখুন ভিডিও)

WB CM Mamata Banerjee: I handed over a letter to him (HM Amit Shah), told him that of the 19 Lakh people left out of NRC, many are Hindi speaking, Bengali speaking & local Assamese. Many genuine voters have been left out. This should be looked into. I submitted an official letter pic.twitter.com/PiBPbZM02M

অমিত শাহ ও নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে তৃণমূল যতই সৌজন্য বলে চালাতে চেষ্টা করুক না কেন, রাজনৈতিক অনুষঙ্গ তো থেকেই যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দেশের ও রাজ্যের ভালর জন্যেই এই বৈঠক। তাই আজ সময় পেলে অমিত শাহর সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। রক্ষাকবচ শেষ হতেই রাজীব কুমার হঠাৎ উধাও হয়েছেন।

গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলে তিনি সাক্ষাৎ করতে চান বলে মমতা জানিয়েছিলেন। সেই সময় আজ, দুপুর দেড়টায় নর্থ ব্লকে মমতা ব্যানার্জি -অমিত শাহ সাক্ষাৎ হতে পারে। সংবাদসংস্থা IANS-এমন খবরই জানিয়েছে।

NRC থেকে রাজীব কুমার কি থাকবে আলোচনায় তা নিয়ে জল্পনা তুঙ্গে। মমতা বলেছিলেন, অমিত শাহ-র সঙ্গে তাঁর বৈঠক চেয়ার টু চেয়ার হতে চলেছে।

(The above story first appeared on LatestLY on Sep 19, 2019 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).