Maharashtra Shocker: প্রাক্তন বান্ধবীর সঙ্গে কথা বলায় কিশোরকে কোপাল ৩ বন্ধুর

সূত্রের খবর, স্কুল থেকে বেরনোর পর রোহন আম্বুরেকে মারধরের পর ছুরিকাঘাত করে পাডভি এবং তার ২ বন্ধু। এক রিক্সা চালক প্রথমে রক্তাক্ত অবস্থায় রোহনকে দেখতে পান। এরপর তিনিই ব্যবস্থা করে বছর ষোলোর কিশোরকে হাসপাতালে ভর্তি করেন।

Maharashtra Shocker: প্রাক্তন বান্ধবীর সঙ্গে কথা বলায় কিশোরকে কোপাল ৩ বন্ধুর
Representational Image Photo Credits: Pixabay)

থানে, ১৯ জানুয়ারি: প্রাক্তন বান্ধবীর সঙ্গে কথা বলায় থানেতে (Thane) এক কিশোরকে বেধড়ক পেটাল ৩ জন। শুধু তাই নয়, ৩ বন্ধু মিলে ওই কিশোরকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। রিপোর্টে প্রকাশ, ২০ বছরের আমোল পাডভি তার ৩ বন্ধুকে নিয়ে বছর ১৬-র রোহন আম্বুরেকে প্রথমে মারধর করে। তারপর ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। পাডভির প্রাক্তন বান্ধবীর সঙ্গে কথা বলায় রোহনকে নৃশংসভাবে কোপানো হয় বলে খবর।

সূত্রের খবর, স্কুল থেকে বেরনোর পর রোহন আম্বুরেকে মারধরের পর ছুরিকাঘাত করে পাডভি এবং তার ২ বন্ধু। এক রিক্সা চালক প্রথমে রক্তাক্ত অবস্থায় রোহনকে দেখতে পান। এরপর তিনিই ব্যবস্থা করে বছর ষোলোর কিশোরকে হাসপাতালে ভর্তি করেন। সিদ্ধিবিনায়ক হাসপাতালে ভর্তি করা হয় রোহনকে।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে।

(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 06:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).