Maharashtra Shocker: ভিডিয়ো করতে জলপ্রপাতের কাছে, খাঁদে পড়ে মৃত্যু রিল স্টার আনভি কামদারের
মানগাঁও পুলিশের কথায়, মুম্বইয়ের মুলুন্দের বাসিন্দা আনভি কামদার। বর্ষায় কুম্ভে জলপ্রপাত দেখতে আনভি বন্ধুদের সঙ্গে রায়গড়ের মানগাঁওতে যান। সেখানে ভিডিয়ো এবং ছবি তোলার সময়ই ঘটে দুর্ঘটনা।
মুম্বই, ১৮ জুলাই: ভিডিয়ো তৈরি করতে গিয়ে মৃত্যু হল মুম্বইয়ের (Mumbai) রিল স্টার (Reel Star) অনভি কামদার (Anvi Kamdar) নামে এক তরুণীর। একটানা বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে রায়গড়ও। পুলিশ সূত্রে খবর, অনভি কামদার সম্প্রতি বন্ধুদের সঙ্গে রায়গড়ের (Raigad) মানগাঁওয়ে যান সেখানকার বিখ্যাত কুম্ভে জলপ্রপাতের কাছে। জলপ্রপাতের কাছে গিয়ে যখন ভিডিয়ো তৈরি করছিলেন আনভি, সেই সময় তিনি হঠাৎ করেই পা হড়কে পড়ে যান। জলপ্রপাত থেকে ৩০০ মিটার গভীর কাঁদে পড়ে মৃত্যু হয় বছর ২৭-এর আনভির।
মানগাঁও পুলিশের কথায়, মুম্বইয়ের মুলুন্দের বাসিন্দা আনভি কামদার। বর্ষায় কুম্ভে জলপ্রপাত দেখতে আনভি বন্ধুদের সঙ্গে রায়গড়ের মানগাঁওতে যান। সেখানে ভিডিয়ো এবং ছবি তোলার সময়ই ঘটে দুর্ঘটনা। বন্ধুদের চিৎকারে সেখানে পাহারারত পুলিশ এবং উদ্ধারকারী দল ঝাঁপিয়ে আনভিকে উদ্ধার করে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়। তবে চিকিৎসার সময় মৃত্যু হয় ২৭ বছর বয়সী ওই তরুণীর।
(The above story first appeared on LatestLY on Jul 18, 2024 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

