Maharashtra Shocker: ছেলের আত্মহত্যা দেখে কুয়োয় ঝাঁপ দিয়ে মারা গেলেন মা
মহারাষ্ট্রের পালঘর জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ২৬ বছরের এক তরুণ গাছে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।
মহারাষ্ট্রের পালঘর জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ২৬ বছরের এক তরুণ গাছে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। ছেলের আত্মহত্যা দেখে শোক সহ্য করতে না পেরে ছুটে গিয়ে গভীর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মা-ও। কেলওয়া পুলিশের আওতায় থাকা ভুরে গ্রামে মা-ছেলের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া। ২৬ বছরের শৈলেশ পাটিল কেন আত্মহত্যা করেছেন তা এখনো স্পষ্ট নয়। কোনওরকম সুইসাইড নোট তিনি রেখে যাননি। কোনো কারণে চরম ক দিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন তিনি, তা জানিয়েছে তার পরিবারের সদস্যরা। শপিং মলে কাজ করত সে।
এক গ্রামবাসী জানান, গ্রামের মাঠের গাছে শৈলশের দেখে ঝুলতে দেখে তার বাড়ির লোকেদের খবর দেওয়া হয়। শৈলেশের মা ছেলের দেহ থেকে খুব জোরে চেঁচিয়ে কাঁদতে থাকেন। তারপর পুত্রশোকে ছুটে গিয়ে মাঠের গভীর কুয়োয় ঝাঁপ দেন। পরে তাঁর দেহ উদ্ধার হয়। শৈলেশের মায়ের নাম কল্পনা (৪০)। শৈলেশের বাবা ও বোন তাদের পরিবারের দুই সদস্যের আত্মহত্যায় পুরোপুরি ভেঙে পড়েছেন। আরও পড়ুন-
৭ সপ্তাহ পর দেশে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে
পুলিশ জানায়, তাদের খবর না দিয়েই কল্পনা ও তার ছেলে শৈলেশের দেহের শেষকৃত্য করা হয়। কেন দুজনে আত্মহত্যা করলেন, এবং পুলিশকে না জানিয়ে কেন শেষকৃত্য করা হল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Sep 03, 2022 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

