Maharashtra Govt Formation: আগামীকাল সবপক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, আস্থা ভোট নিয়ে শুনানি কালই

মহারাষ্ট্রের বিজেপি- এনসিপি জোট সরকার নিয়ে এখনও বিবাদ জারি রয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে এই বিবাদ। নতুন সরকার গঠনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে (Supreme Court) একযোগে শিবসেনা (Shiv Sena), এনসিপি (NCP) এবং কংগ্রেস (Congress) মামলা করা হয়। এই মামলায় শপথগ্রহণ বাতিল ও দ্রুত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য দিন নির্ধারণের আর্জিও জানানো হয়।শিবসেনার পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন, কপিল সিব্বল। তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষ একটি সরকার চায়। শিবসেনার হাতে সরকার গঠনের মতো প্রয়োজনীয় বিধায়ক রয়েছে। আগামিকালই তা বিধানসভায় প্রমাণ করতে পারে শিবসেনা। আদালতের উচিত আস্থাভোটের নির্দেশ দেওয়া। বিজেপির যদি সংখ্যা গরিষ্ঠতা থাকে তাহলে তার তা প্রমাণ করুক। তা না পারলে শিবসেনাকে সরকার গঠন করতে দেওয়া হোক।

Maharashtra Govt Formation: আগামীকাল সবপক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, আস্থা ভোট নিয়ে শুনানি কালই
সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৪ নভেম্বর: মহারাষ্ট্রের বিজেপি- এনসিপি জোট সরকার নিয়ে এখনও বিবাদ জারি রয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে এই বিবাদ। নতুন সরকার গঠনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে (Supreme Court) একযোগে শিবসেনা (Shiv Sena), এনসিপি (NCP) এবং কংগ্রেস (Congress) মামলা করা হয়। এই মামলায় শপথগ্রহণ বাতিল ও দ্রুত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য দিন নির্ধারণের আর্জিও জানানো হয়।শিবসেনার পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন, কপিল সিব্বল (Kapil Sibal)। তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষ একটি সরকার চায়। শিবসেনার হাতে সরকার গঠনের মতো প্রয়োজনীয় বিধায়ক রয়েছে। আগামিকালই তা বিধানসভায় প্রমাণ করতে পারে শিবসেনা। আদালতের উচিত আস্থাভোটের নির্দেশ দেওয়া। বিজেপির যদি সংখ্যা গরিষ্ঠতা থাকে তাহলে তার তা প্রমাণ করুক। তা না পারলে শিবসেনাকে সরকার গঠন করতে দেওয়া হোক।

আজ মামলার শুনানির (Hearing) পর মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বিজেপি রাজ্যপালকে যে চিঠি দেয় তা আদালতে জমা দিতে বলে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ। পাশাপাশি সকাল সাড়ে ১০ টার মধ্যে এনসিপি থেকে ভেঙে আসা বিধায়কদের সমর্থনের চিঠিও পেশ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালতের। একইভাবে রাজ্যপালের সঙ্গে বিজেপির চিঠি আদানপ্রদানের সব নথি পেশ করতে বলে সুপ্রিম। আরও পড়ুন, সুপ্রিম কোর্টের দোরগোড়ায় মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি, কী হতে চলেছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের একযোগে করা মামলায়?

তকাল এনসিপির সঙ্গে জোট বেধে বিজেপির দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis) দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ও উপ মুখ্যমন্ত্রী পদে এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar) শপথ (Oath) নিয়েছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার দিন দেরি হলে ‘ঘোড়া কেনাবেচা’র আশঙ্কা করছে বিরোধী শিবির। তাই 'হোটেল পলিটিক্স' শুরু হয়ে গিয়েছে। ঘর আগলাতে রাতেই নিজেদের বিধায়কদের হোটেলে রাখার বন্দোবস্ত করল শরদ পাওয়ারের দল। তাঁদের মুম্বইয়ের রেনেসাঁ হোটেলে রাখার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে, নিজেদের বিধায়কদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছে কংগ্রেস।

(The above story first appeared on LatestLY on Nov 24, 2019 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).