Mahakumbh Stampede:মহাকুম্ভের বিপর্যয়ের দায় কার? সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

চাপের মুখে পড়ে মহাকুম্ভের নিয়মকানুনে বদল এনেছে যোগী সরকার। আজ থেকে বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস।

Mahakumbh Stampede:মহাকুম্ভের বিপর্যয়ের দায় কার? সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা
(ছবিঃWikimedia Commons)

নয়াদিল্লিঃ বুধবার মহাকুম্ভে মহাবিপর্যয়ের(Mahakumbh Stampede) পর নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) জনস্বার্থ মামলা। বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন বলে খবর। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ তুলে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, যাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শুধু তাই নয়, ঘটনার পর কী পদক্ষেপ করেছে যোগী সরকার, স্টেটাস রিপোর্ট তলব করুক সর্বোচ্চ আদালত, এমনটাই আর্জি মামলাকারীর। পাশাপাশি মেলাপ্রাঙ্গনে প্রত্যেক রাজ্যের পৃথক সুবিধাকেন্দ্র গঠনের দাবি তুলেছেন তিনি। শুধু তাই নয়, মেলায় কোথায়-কী রয়েছে, সেই সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরার এবং সব ভাষায় ঘোষণার আর্জি জানিয়েছেন বিশাল তিওয়ারি নামে ওই আইনজীবী।

মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

প্রসঙ্গত, বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেখানেই পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩০ জন মারা গিয়েছেন বলে খবর। আহত বহু। এই ঘটনার পর থেকেই কাঠগড়ায় যোগী সরকার। দেশের সবচেয়ে বড় মেলার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। । প্রচারের আলোর আড়ালে সাধারণ মানুষের নিরাপত্তায় খামতি থেকে গিয়েছে বলে দাবি করতে থাকে বিরোধীরা। চাপের মুখে পড়ে মহাকুম্ভের নিয়মকানুনে বদল এনেছে যোগী সরকার। আজ থেকে বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস।

মহাকুম্ভের বিপর্যয়ের দায় কার? সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).