BJP Candidate MP Assembly Elections: মধ্যপ্রদেশে ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, চাপ বাড়ছে শিবরাজ চৌহানের ওপর
গত বিধানসভা ভোটে কঠিন লড়াইয়ে কংগ্রেসের কাছে হারের পর ক্ষমতা হাতছাড়া হয়েছিল বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। কি
- Read in
- বাংলা
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপির প্রথম দফার তালিকায় বেশীরভাগই প্রত্যাশিত নাম। গত বিধানসভা ভোটে কঠিন লড়াইয়ে কংগ্রেসের কাছে হারের পর ক্ষমতা হাতছাড়া হয়েছিল বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। কিন্তু ২০২০ সালে করোনার দাপট দেখানোর ঠিক আগে কংগ্রেসের হেভিওয়েট নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলবদল করে বেশ কয়েকজন বিধায়ক নিয়ে এসে বিজেপিকে ফের মধ্যপ্রদেশে ক্ষমতায় আনেন।
চলতি বছর শেষের দিকে ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহানের ওপর। মধ্যপ্রদেশে মোদী সহ হেভিওয়েটদের হাইপ্রোফাইল প্রচারের পরেও সেখানে বিজেপি খুব একটা ভাল জায়গায় নেই। দলবদলের রাজনীতিতে এখানে বিজেপিকে টেক্কা দিচ্ছে কংগ্রেস।
দেখুন টুইট
Madhya Pradesh Assembly Elections 2023: BJP Releases First List of Candidates for 39 Vidhan Sabha Seats#MadhyaPradeshElections2023 #MadhyaPradesh #BJP https://t.co/PBIa9AL28n
— LatestLY (@latestly) September 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 15, 2023 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

