Lucknow: হোমওয়ার্ক না করায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধর, কাঠগড়ায় শিক্ষিকা

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে (Class 5 Girl Studen) বেধড়ক মারধরের অভিযোগে নামী স্কুলের শিক্ষিকা বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

Lucknow: হোমওয়ার্ক না করায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধর, কাঠগড়ায় শিক্ষিকা
School Children. Representational Image. (Credits: PTI)

লখনউ, ১৫ সেপ্টেম্বর: ঞ্চম শ্রেণীর ছাত্রীকে (Class 5 Girl Studen) বেধড়ক মারধরের অভিযোগে নামী স্কুলের শিক্ষিকা বিরুদ্ধে দায়ের হল এফআইআর। আক্রান্ত ছাত্রীর মুখে ও হাতে আঘাত লেগেছে। ওই ছাত্রীর অপরাধ, সে বাড়ি থেকে হোমওয়ার্ক করে আনেনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ের কৃষ্ণনগর থানা এলাকায়। অভিযুক্ত শিক্ষিকা বিরুদ্ধে কৃষ্ণনগর থানায় এফআইআর দায়ের করেছেন ৯ বছরের বালিকার মা। আরও পড়ুন-Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে ২ দলিত কিশোরী বোনকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার ৬

বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের জন্য দুই শিক্ষকের একটি কমিটিও গঠন হয়েছে।

আক্লান্ত পড়ুয়ার মা সাংবাদিকদের বলেন, মেয়ের শিক্ষিকাই তাঁকে ফোন করে জানা, যে তিনি মেয়েকে মেরেছেন। স্কুলে এসে দেখি মেয়ের গাল লাল হয়ে আছে। থুতনিতে কালশিটে পড়েছে। হাতও লাল হয়েছে। মেয়েকে জিজ্ঞাসা করতেই কাঁদতে কাঁদতে বলে, ১৫-২০ বার তাকে থাপ্পড় মেরেছেন ওই শিক্ষিকা।

মারধরের পর অভিযুক্ত শিক্ষিকা মেয়েকে নিয়ে অধ্যক্ষের ঘরে যান। অধ্যক্ষ মেয়ের পরিস্থিতি দেখেও কোনও উচ্চবাচ্চ করেননি। এরপরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়।

(The above story first appeared on LatestLY on Sep 15, 2022 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).