Loksabha Election 2024: 'পরমাণু বোমা রাখার মত অর্থ পাকিস্তানের কাছে নেই', মণিশঙ্কর আইয়ারের নাম না করে মন্তব্য মোদীর
এর আগে গত ১৩ মে বিহারে জনসভা করতে গিয়ে ফের পাকিস্তানকে কড়া কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী বলেন, 'পাকিস্তানের কাছে আটা নেই। বিদ্যুৎ নেই। চুড়িও নেই। যদি পাকিস্তানে হাতে চুড়ি পরে না থাকে, তাহলে পরিয়ে দেব ' বলে বিহারের মুজফ্ফরপুরের জনসভা থেকে জোরদার কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
দিল্লি, ১৭ মে: 'পাকিস্তানের সঙ্গে ভাল সম্পর্ক রাখা উচিত। ওদের কাছেও পরমাণু বোমা রয়েছে।' সম্প্রতি কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়।মণিশঙ্কর আইয়ারের মন্তব্য নিয়ে বিতর্কের জেরে এবার পালটা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী বলেন, 'পরমাণু বোমা রক্ষা করতে গেলে যে অর্থের প্রয়োজন হয়,তা পাকিস্তানের কাছে নেই'।
প্রসঙ্গত কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের আগে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে বজায় রাখার বিষয়ে সওয়াল করেন। ফারুক আবদুল্লার পর কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মন্তব্যকে তীক্ষ্ণ আক্রমণ করেন নরেন্দ্র মোদী।
এর আগে গত ১৩ মে বিহারে (Bihar) জনসভা করতে গিয়ে ফের পাকিস্তানকে (Pakistan) কড়া কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী বলেন, 'পাকিস্তানের কাছে আটা নেই। বিদ্যুৎ নেই। চুড়িও নেই। যদি পাকিস্তানে হাতে চুড়ি পরে না থাকে, তাহলে পরিয়ে দেব ' বলে বিহারের মুজফ্ফরপুরের জনসভা থেকে জোরদার কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং কংগ্রেসের মণিশঙ্কর আইয়ারের নাম উল্লেখ না করেই, তাঁদের সাম্প্রতিক পাক মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
১৩ মে-র ৩ দিন পর ফের পাকিস্তানকে কড়া আক্রমণ করেন নরেন্দ্র মোদী।
(The above story first appeared on LatestLY on May 17, 2024 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

