Loksabha Election 2024: আসানসোলে বিজেপির প্রার্থী পদ প্রত্যাহারের পর বিহারের কারাকাট থেকে লড়ছেন ভোজপুরী তারকা পবন সিং

সংবাদমাধ্যমের সামনে বুধবার এই ঘোষণা করেন ভোজপুরী তারকা। পবন সিং বলেন, তিনি ২০২৪ সালের লোকভা নির্বাচনে তিনি লড়াই করবেন। সিপিআইএমএল প্রার্থী রাজারাম সিংয়ের বিরুদ্ধে কারাকাট কেন্দ্র থেকে এবার লড়বেন পবন।

Loksabha Election 2024: আসানসোলে বিজেপির প্রার্থী পদ প্রত্যাহারের পর বিহারের কারাকাট থেকে লড়ছেন ভোজপুরী তারকা পবন সিং
Pawan Singh (Photo Credit: Instagram)

পাটনা, ১০ এপ্রিল: আসানসোল (Asansol) থেকে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তা প্রত্যাহার করেন ভোজপুরী তারকা পবন সিং (Pawan Singh)। আসানসোল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে তিনি লড়াই করবেন না, এই ঘোষণার পর এবার বিহার থেকে নিজের প্রার্থী পদ ঘোষণা করলেন বিহারের তারকা পবন সিং। বিহারের (Bihar) কারাকাট লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন পবন। কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, এ মুহূর্তে নির্দল প্রার্থী হিসেবেই ভোজপুরী তারকা বিহার থেকে লড়াই করবেন বলে খবর।

আরও পড়ুন: Pawan Singh: নাড্ডার সঙ্গে বৈঠক পবনের! আসানসোলের প্রার্থীপদ থেকে সরে দাঁড়ালেন 'ললিপপ' পবন সিং

সংবাদমাধ্যমের সামনে বুধবার এই ঘোষণা করেন ভোজপুরী তারকা। পবন সিং বলেন, তিনি ২০২৪ সালের লোকভা নির্বাচনে তিনি লড়াই করবেন। সিপিআইএমএল প্রার্থী রাজারাম সিংয়ের বিরুদ্ধে কারাকাট কেন্দ্র থেকে এবার লড়বেন পবন। আরজেডি-সহ ইন্ডিয়া জোটের হয়েই কারাকাট কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সিপিআইএমএলের রাজারাম সিং।

(The above story first appeared on LatestLY on Apr 10, 2024 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).