Landline Users Need to Prefix ‘0’ to Call Mobile Phones: আজ থেকে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করতে লাগবে বাড়তি একটা ‘0’

আজ থেকেই ল্যান্ডলাইন (Landline) থেকে মোবাইল ফোনে (Mobile Phone) কল করতে গ্রাহকদের মোবাইল নম্বরের আগে যোগ করতে হবে একটি শূন্য (0)। সারা দেশেই এই নিয়ম বাধ্যতামূলক হবে ১৫ জানুয়ারি থেকে। নির্দিষ্ট লাইন এবং মোবাইল পরিষেবার জন্য পর্যাপ্ত নম্বরের সংস্থান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এ বছরের নভেম্বর মাসে এই পদক্ষেপের সুপারিশ করেছিল।

Landline Users Need to Prefix ‘0’ to Call Mobile Phones: আজ থেকে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করতে লাগবে বাড়তি একটা ‘0’
ল্যান্ডলাইন (Photo Credits: Pexels )

নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: আজ থেকেই ল্যান্ডলাইন (Landline) থেকে মোবাইল ফোনে (Mobile Phone) কল করতে গ্রাহকদের মোবাইল নম্বরের আগে যোগ করতে হবে একটি শূন্য (0)। সারা দেশেই এই নিয়ম বাধ্যতামূলক হবে ১৫ জানুয়ারি থেকে। নির্দিষ্ট লাইন এবং মোবাইল পরিষেবার জন্য পর্যাপ্ত নম্বরের সংস্থান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এ বছরের নভেম্বর মাসে এই পদক্ষেপের সুপারিশ করেছিল।

২০ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত নির্দিষ্ট ল্যান্ডলাইন গ্রাহককে '০' ডায়ালিং সুবিধা, এসটিডি ডায়ালিং সুবিধা প্রদান করতে হবে। এই নির্দেশটি কার্যকর করার জন্য সমস্ত টেলিকম পরিষেবা অপারেটরকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। টেলিকম বিভাগ উল্লেখ করেছে যে এটি হচ্ছে ভবিষ্যতের ব্যবহারের জন্য পর্যাপ্ত সংখ্যক নম্বরের সংস্থান ঠিক রাখতে। আরও পড়ুন: Amazon Prime Video Mobile Edition Plans: এয়ারটেল ব্যবহারকারীদের জন্য ৮৯ টাকার নতুন প্ল্যান আনল অ্যামাজন প্রাইম ভিডিও

টেলিকম বিভাগ জানিয়েছে যে সমস্ত ল্যান্ডলাইন গ্রাহকের সচেতনতার জন্য এ সম্পর্কে ঘোষণা করা যেতে পারে। যখনই কোনও গ্রাহক '0' আগে না যোগ করে মোবাইল নম্বরে কল করবেন, তখননই এই ঘোষণাটি বাজানো উচিত।

(The above story first appeared on LatestLY on Jan 15, 2021 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).