UP Shocker: পাওনা টাকা চাওয়ার কারণে শ্রমিকের নাক কেটে দিলেন ঠিকাদার!

পাওনা টাকা চাওয়ার কারণে শ্রমিকের নাক কেটে (Slashes Nose) দিলেন এক ঠিকাদার (Contractor)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জালাউন জেলায় (Jalaun District)। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। তবে, অভিযুক্ত পলাতক রয়েছে। আক্রান্ত জনমেশ (৫০) বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

UP Shocker: পাওনা টাকা চাওয়ার কারণে শ্রমিকের নাক কেটে দিলেন ঠিকাদার!
Representational Image (Photo Credit: ANI)

জালাউন, ২১ সেপ্টেম্বর: পাওনা টাকা চাওয়ার কারণে শ্রমিকের নাক কেটে (Slashes Nose) দিলেন এক ঠিকাদার (Contractor)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জালাউন জেলায় (Jalaun District)। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। তবে, অভিযুক্ত পলাতক রয়েছে। আক্রান্ত জনমেশ (৫০) বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের কাছে অভিযোগে জনমেশ জানিয়েছেন যে লালু নামের এক যুবকের খামারে কাজ তিনি কয়েকদিন কাজ করেন। কাজ শেষ হওয়ার পর তিনি মজুরি বাবদ ২ হাজার টাকা দিতে বলেন লালুকে। যদিও লালু মজুরি না দিয়ে ঝগড়া করতে শুরু করেন। জনমেশের অভিযোগ যে লালু তাঁকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ছুরি দিয়ে নাক কেটে দেন। টাকা চাইলে ভবিষ্যতে আরও ভয়ানক পরিণতির হুমকি দেন। আরও পড়ুন: Delhi Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ল দ্রুত গতির ট্রাক, দিল্লিতে মৃত্যু ৪ জনের

জালাউনের পুলিশ সুপার রবি কুমার বলেন, "আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং তদন্ত শুরু করা হয়েছে। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।"

(The above story first appeared on LatestLY on Sep 21, 2022 09:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).