Partha Bhowmick: 'ধর্মীয় উৎসব কীভাবে পরিচালনা করতে হয় মমতা সরকারের থেকে শিখুন', মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মোদীর তীব্র সমালোচনা পার্থ ভৌমিকের
গঙ্গাসাগর মেলার সঙ্গে মহাকুম্ভের তুলনা টেনে তৃণমূল সাংসদ আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার আয়োজন করেন। অসংখ্য ভক্তরা সেখানে যান। কিন্তু কোনরকম দুর্ঘটনা ঘটেনি কখনও।
বুধবার মৌনী অমাবস্যায় (Mauni Amavasya) প্রয়াগরাজের মহাকুম্ভে (Mahakumbh 2025) প্রায় ১০ কোটি ভক্ত জড়ো হয়েছিল। পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষায় যোগী সরকারের একাধিক ব্যবস্থাপনা সত্ত্বেও ঘটে গিয়েছে পদপিষ্টের (Stampede) মত দুর্ঘটনা। ভিড়ের প্রবল চাপে পদদলিত হয়ে প্রাণ গিয়েছে প্রায় ১৫ জন মানুষের। এই ঘটনার জেরে বিরোধীদের তীব্র সমালোচনার শিকার হয়েছে বিজেপি সরকার। ধর্মীয় উৎসব পরিচালনা করার ক্ষেত্রে মোদী সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে শিক্ষা নেওয়া উচিৎ বলে মত প্রকাশ করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)।
বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রার্থনা সভায় যোগ দেন পার্থ। আর সেখানেই কুম্ভমেলায় পদদলিত (Stampede in Mahakumbh) হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তীব্র সমালোচনা করেছেন তিনি। মোদী চালিত বিজেপি সরকারের প্রতি কটাক্ষের বাণী ছুঁড়ে পার্থ ভৌমিক বললেন, 'ধর্মীয় উৎসবগুলোতে আগত পুণ্যার্থীদের কীভাবে নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া দরকার তা মোদী সরকারের শেখা উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে'।
মমতার থেকে শিক্ষা নেওয়া দরকার মোদীর, মত পার্থরঃ
West Bengal: Barrackpore MP Partha Bhowmik, attending a prayer meeting on Gandhiji’s death anniversary, slammed PM Modi over the Kumbh Mela stampede. He said religious festivals should be managed like in West Bengal under Mamata Banerjee, claiming such incidents occur only in… pic.twitter.com/LRYu3GUGEc
— IANS (@ians_india) January 30, 2025
দুর্গাপুজো, বড়দিন, ঈদ - রাজ্যের কোন ধর্মীয় উৎসবেই কোন অঘটন ঘটে না। কিন্তু নরেন্দ্র মোদীর রাজ্যে প্রতিটা উৎসবেই কোন না কোন অঘটন ঘটে'।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

