KK Dies: চোখের জলে শেষ বিদায় কলকাতা থেকে, মুম্বইতে পৌঁছল কেকে-র নশ্বর দেহ
মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থবোধ করেন কেকে। এরপর অনুষ্ঠান শেষ করে নজরুল মঞ্চ ছেড়ে ধর্মতলায় হোটেলের পথে বেরিয়ে পড়েন কেকে। হোটেলে পৌঁছে সেখানকার সোফায় বসে বমি করতে শুরু করেন গায়ক।
মুম্বই, ১ জুন: কলকাতা (Kolkata) থেকে মুম্বইতে (Mumbai) পৌঁছল কেকে-র নশ্বর দেহ। গান স্যালুটে, চোখের জলে কলকাতা আজ শেষ বিদায় জানায় কেকে-কে (KK)। এরপরই কলকাতা থেকে মুম্বইতে বিমানে করে নিয়ে প্রয়াত গায়ককে নিয়ে রওনা দেন শিল্পীর পরিবার।
The body of singer #KK brought to Mumbai, Maharashtra
He passed away last night in Kolkata after a live performance. pic.twitter.com/SI2IkR9AyQ
— ANI (@ANI) June 1, 2022
মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থবোধ করেন কেকে। এরপর অনুষ্ঠান শেষ করে নজরুল মঞ্চ ছেড়ে ধর্মতলায় হোটেলের পথে বেরিয়ে পড়েন কেকে। হোটেলে পৌঁছে সেখানকার সোফায় বসে বমি করতে শুরু করেন গায়ক। শুধু তাই নয়, হোটেলে অসুস্থবোধ করায় সেখানকার কর্মীদের সেই কথা জানান কেকে। হোটেলের কর্মীরা এরপর কেকে-কে হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কেকে-র মৃত্যুর পরপরই শোকের ছায়া নেমে আসে। সঙ্গীত জগতে নক্ষত্রপতন শোকস্তব্ধ হয়ে পড়েন তারকারা।
(The above story first appeared on LatestLY on Jun 01, 2022 09:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

