Odisha: ওড়িশার গ্রাম থেকে উদ্ধার ১৪ ফুটের কিং কোবরা
গ্রাম থেকে উদ্ধার হল ১৪ ফুটের কিং কোবরা (King Cobra)। বুধবার স্থানীয় বন বিভাগের কর্মীরা ওড়িশার (Odisha) কটকের বাদাম্বার একটি গ্রাম থেকে এই পুরুষ প্রাপ্তবয়স্ক কিং কোবরাটিকে উদ্ধার করে। পরে সাপটিকে গোপালপুরের তালচন্দ্রগিরি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।
কটক, ১৫ এপ্রিল: গ্রাম থেকে উদ্ধার হল ১৪ ফুটের কিং কোবরা (King Cobra)। বুধবার স্থানীয় বন বিভাগের কর্মীরা ওড়িশার (Odisha) কটকের বাদাম্বার একটি গ্রাম থেকে এই পুরুষ প্রাপ্তবয়স্ক কিং কোবরাটিকে উদ্ধার করে। পরে সাপটিকে গোপালপুরের তালচন্দ্রগিরি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা একটি পরিত্যক্ত জায়গায় সাপটিকে দেখে রাজ্য বন বিভাগকে জানায়। এরপর বন বিভাগের একটি দল ওই গ্রামে যায়।
Odisha | A 14-feet-long male adult king cobra weighting 6.6 kgs was rescued from a village in Badamba, Cuttack yesterday. The snake was later released in Talachandragiri Reserve Forest of Gopapur: Forest Department pic.twitter.com/xu1aWlobXb
— ANI (@ANI) April 15, 2021
বন বিভাগের তরফে বলা হয়েছে, “স্থানীয়রা আমাদের জানায় যে তারা গ্রামে একটি কোবরা দেখেছে। এর পরে আমাদের সরকারি দল সাপটিকে উদ্ধার করতে গেছিল। সাপটি ১৪ ফুট লম্বা পুরুষ প্রাপ্ত বয়স্ক কিং কোবরা। যার ওজনের সাড়ে ৬ কেজির বেশি। পরে সাপটিকে গোপালপুরের তালচন্দ্রগিরি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়েছিল।”
(The above story first appeared on LatestLY on Apr 15, 2021 09:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

