Shocking Video: নার্সকে দেখে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করল যুবক, বিয়ের প্রস্তাব ফেরানোয় শিউরে ওঠা হামলা, দেখুন

Shocking Video: নার্সকে দেখে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করল যুবক, বিয়ের প্রস্তাব ফেরানোয় শিউরে ওঠা হামলা, দেখুন
Man Attacks Nurse (Photo Credit: X/Screengrab)

বেঙ্গালুরু, ২৯ নভেম্বর: বিয়ের (Wedding) প্রস্তাবে রাজি না হওয়ায়, হাসপাতালের (Hospital) মধ্যেই নার্সকে আক্রমণ করল এক ব্যক্তি। হাসপাতালে গিয়ে ওই ব্যক্তি সংশ্লিষ্ট নার্সের জন্য অপেক্ষা করছিল। ওই তরুণীর দেখা পেতেই প্রকাশ যাদব নামে সংশ্লিষ্ট ব্যক্তি একটি বড় ছুর নিয়ে হামলা চালায়। ওই নার্সকে দেখে ছুরি চালাতে শুরু করে প্রকাশ যাদব। কোনওদিকে না দেখে পরপর ছুরি চালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। নার্সও (Nurse) ভয় না পেয়ে ওই ব্যক্তির সঙ্গে পালটা লড়াই শুরু করেন। কর্ণাটকের (Karnataka) বেলাগাভি থেকে এমনই একটি ঘটনার খবর আসে।

আরও পড়ুন: Air India Pilot Death: রহস্য গাঢ় হচ্ছে, মৃত্যুর আগে বারবার ফোন প্রেমিককে, এয়ার ইন্ডিয়ার বিমান চালক তুলির বন্ধুর মোবাইলে নেই কোনও চ্যাট, জোর তদন্ত

নার্সকে হাসপাতালের মাঝেই আক্রমণ করে প্রকাশ যাদব...

 

রিপোর্টে প্রকাশ, প্রকাশ যাদব এবং ওই নার্স বেলাগাভির সংশ্লিষ্ট হাসপাতাল কলোনিতে থাকেন। প্রকাশ ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় এবং প্রায়শয়ই তাঁকে বিরক্ত করতে শুরু করে। প্রকাশের বিয়ের প্রস্তাব নার্সের পরিবার থেকে খারিজ করে দিলে, সে ক্ষেপে যায়। এরপরই হাসপাতালে ঢুকে ওই নার্সকে দেখে পরপর ছুরি চালাতে শুরু করে প্রকাশ।

হাসপাতালের কর্মীরা গিয়ে প্রকাশের হাত থেকে ওই নার্সকে উদ্ধার করেন। তবে ঘটনার জেরে হাসপাতালে চত্ত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ প্রকাশকে পাকড়াও করে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে প্রকাশ যাদব।

(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).