Karnataka: ধর্ষণের পর নগ্ন ভিডিয়ো দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল, পুলিশের জালে স্বঘোষিত ধর্মগুরু

অভলাহাল্লি থানার পুলিশের কথায়, বেশ কয়েক বছর আগে এক অনুষ্ঠানে আনন্দমূর্তি নামে ওই ধর্মগুরুর সঙ্গে এক তরুণীর পরিচয় হয়। ওই তরুণীর ভবিষ্য়তে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে বলে আনন্দমূর্তি জানায়। তবে পুজো অর্চনা করলে ওই তরুণীর উপর থেকে এবং তাঁর পরিবারের উপর থেকে আশঙ্কার মেঘ কেটে যাবে বলে জানায় আনন্দমূর্তি।

Karnataka: ধর্ষণের পর নগ্ন ভিডিয়ো দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল, পুলিশের জালে স্বঘোষিত ধর্মগুরু
Raped (representationla image)

বেঙ্গালুরু, ২৩ অগাস্ট: ফের পুলিশের (Police) জালে স্বঘোষিত ধর্মগুরু। দীর্ঘদিন ধরে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে কর্ণাটকে (Karnataka) এক স্বঘোষিত ধর্মগুরু এবং তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ।  দীর্ঘদিন ধরে মহিলাকে যৌন হেনস্থায় নাম উঠে আসতে শুরু করে ওই ধর্মগুরুর।

অভলাহাল্লি থানার পুলিশের কথায়, বেশ কয়েক বছর আগে এক অনুষ্ঠানে আনন্দমূর্তি নামে ওই ধর্মগুরুর সঙ্গে এক তরুণীর পরিচয় হয়। ওই তরুণীর ভবিষ্য়তে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে বলে আনন্দমূর্তি জানায়। তবে পুজো অর্চনা করলে ওই তরুণীর উপর থেকে এবং তাঁর পরিবারের উপর থেকে আশঙ্কার মেঘ কেটে যাবে বলে জানায় আনন্দমূর্তি। সেই অনুযায়ী ওই তরুণী আনন্দমূর্তির বাড়িতে এলে, সুযোগের সৎ ব্যবহার করে ওই ধর্মগুরু। ওই তরুণীকে ধর্ষণ করে আনন্দমূর্তি। শুধু তাই নয় আনন্দমূর্তির স্ত্রী লতা ধর্ষণের ভিডিয়ো তৈরি করে ওই তরুণী এবং তাঁর পরিবারকে ব্ল্যাকমেইল করতে থাকে।

সম্প্রতি ওই তরুণীর বিয়ে ঠিক হলে, আনন্দমূর্তি পাত্রপক্ষের সামনে নগ্ন ছবি এনে হাজির করে। শুধু তাই নয়, মেয়ের বিয়ে দিলে, ওই তরুণীর নগ্ন ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে বলেও আনন্দমূর্তি এবং তার স্ত্রী হুমকি দিতে শুরু করে। এরপরই ওই তরুণীর পরিবার পুলিশের দ্বারস্থ হয়।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ কয়েক বছর ধরে ব্ল্যাকমেইল করে ওই তরুণীর পরিবারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় স্বঘোষিত ধর্মগুরু এবং তার স্ত্রী।

(The above story first appeared on LatestLY on Aug 23, 2022 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).