Rajasthan Karanpur Election: হাতছাড়া রাজস্থানে হাততালি পাওয়া জয় কংগ্রেসের, মরুরাজ্যে উপনির্বাচনে পরাস্ত বিজেপির মন্ত্রী

সম্প্রতি হওয়া রাজস্থান বিধানসভায় ২০০টি-র মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। যে নির্বাচনে শাসক দল কংগ্রেসকে উড়িয়ে রাজ্যের ক্ষমতায় এসেছিল বিজেপি।

Rajasthan Karanpur Election: হাতছাড়া রাজস্থানে হাততালি পাওয়া জয় কংগ্রেসের, মরুরাজ্যে উপনির্বাচনে পরাস্ত বিজেপির মন্ত্রী
Sachin Pilot Photo Credit: Twitter@ANI

জয়পুর, ৮ জানুয়ারি: Karanpur Election Results: ক দিন আগে হাতছাড়া হওয়া রাজস্থানে চমকপ্রদ ফল কংগ্রেসের। গত সপ্তাহে রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপির তারকা নেতা সুরেন্দ্র সিং বিধানসভা নির্বাচনে হেরে গেলেন কংগ্রেসের রুপিন্দর সিং কন্নোরের বিরুদ্ধে। ভারতীয় রাজনীতিতে এই প্রথম মন্ত্রী হওয়ার এত দ্রুত কেউ ভোটে হারলেন। লোকসভার আগে মরুরাজ্যে দারুণ প্রত্যাবর্তন হাত শিবিরের। ক দিন আগে হওয়া রাজস্থান বিধানসভা নির্বাচনে নিজেদের গড় হিসেবে পরিচিত বেশ কিছু আসনে হেরেছিল হাত শিবির। তবে রাজ্যের ক্ষমতা দখলের হিসেব পরিষ্কার হয়ে যাওয়ার পর নির্বাচনে গতবারের জেতা আসন ধরে রাখল কংগ্রেস। আজ, মঙ্গলবার রাজস্থানের করণপুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার পর দেখা গেল সাড়ে ১২ হাজারের বেশী ভোট কংগ্রেসের রুপিন্দর সিং কন্নোর হারালেন বিজেপির মন্ত্রী সুরেন্দ্র সিং-কে। এই কেন্দ্রে ভোটের আগে কংগ্রেস প্রার্থী মারা যাওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন হতে পারেনি।

সম্প্রতি হওয়া রাজস্থান বিধানসভায় ২০০টি-র মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। যে নির্বাচনে শাসক দল কংগ্রেসকে উড়িয়ে রাজ্যের ক্ষমতায় এসেছিল বিজেপি। মরুরাজ্যে বিজেপি যেখানে ১১৫টি আসনে জিতেছিল, সেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ৬৯টি আসন। এরপর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভজনলাল শর্মা। ভজনলালের মন্ত্রিসভায় ভোটে না দাঁড়ানো সুরেন্দ্র সিংকে মন্ত্রী করা হয়।

দেখুন এক নজরে করণপুরের ফল

দেখুন খবরটি

তখন বিজেপি ঠিক করেছিল সুরেন্দ্র সিংকে করণপুর বিধানসভা নির্বাচনে জিতিয়ে আনা হবে। কিন্তু বিজেপির সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ল। প্রয়াত বিধায়কের ছেলেকে ভোটে জিতিয়ে বাজিমাত করল হাত শিবির। ক্ষমতায় আসার শুরুতেই ভজনলালের সরকার ধাক্কা খেল। কংগ্রেসের এই জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন সচিন পাইলট। রাজ্যে হারের পর ভাঙা মন নিয়েই করণপুর চষে বেরিয়ে প্রচার করে দলকে জেতালেন পাইলট। এবার পালা লোকসভার। পাইলট কংগ্রেসের ভাঙা বিমানকে মরুরাজ্যে লোকসভায় নিরাপদে অবতরণ করাতে পারবেন কি?

(The above story first appeared on LatestLY on Jan 08, 2024 02:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).