J&K: অনন্তনাগ পুলিশের হাতে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের দুই সহযোগী, পাওয়া গেল গ্রেনেড, একে৪৭

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে এক লক্ষ টাকা, ১২টি একে৪৭ বন্দুকের রাউন্ড এবং একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

J&K: অনন্তনাগ পুলিশের হাতে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের দুই সহযোগী, পাওয়া গেল গ্রেনেড, একে৪৭
Jammu And Kashmir (Photo Credit: ANI)

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ পুলিশের হাতে ধরা পড়ল লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের দুই সহযোগী। অনন্তনাগ জেলার বিজবেড়া এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সহ দুই এলইটি জঙ্গি সহযোগীকে গ্রেফতার করেছে অনন্তনাগ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে এক লক্ষ টাকা, ১২টি একে৪৭ বন্দুকের রাউন্ড এবং একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। অনন্তনাগ পুলিশ বিজবেহারা থানায় ওই দুজনের নামে মামলা দায়ের করেছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 22, 2023 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).