Patna : মর্মান্তিক! গঙ্গায় উল্টে পড়ল গাড়ি, নিখোঁজ ১০
পাটনা, ২৩ এপ্রিল : গঙ্গায় (Ganga) গাড়ি পড়ে নিখোঁজ ১০ জন। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পাটনায়। নিখোঁজ যাত্রীদের খোঁজে চলছে তল্লাসি জোর কদমে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকালে বিহারের পাটনায় একটি গাড়ি ১৫ জনকে নিয়ে যাচ্ছিল। গঙ্গার পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই ওই গাড়ি থেকে পড়ে যান ১০ জন। গাড়ি (Jeep) থেকে সোজাসুজি গঙ্গায় পড়ে যাওয়ায় নিখোঁজ হয়ে যান ১০ জন। খবর পাওয়ার পরপরই নিখোঁজদের (Missing) খোঁজে তল্লাসি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নদী (River) থেকে নিখোঁজদের উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন : Rahul Gandhi : অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু, কেন্দ্রকে দুষে সরব রাহুল
Bihar: A jeep, carrying at least 15 passengers, fell into river Ganga at Peepapul in Patna today; at least 10 people missing. Search operation for the missing peole is underway. pic.twitter.com/wObcjXFYQM
— ANI (@ANI) April 23, 2021
পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী জোর কদমে তল্লাশি শুরু করেছে পাটনার (Patna) পীপাপুল এলাকায়। খবর পাওয়ার পরই নিখোঁজদের আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।যে ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।
(The above story first appeared on LatestLY on Apr 23, 2021 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

